1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে ‘ফারিয়া’র উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত। কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে সংবর্ধনা প্রদান। শ্যামনগরে দলিত নারী, কিশোরী ও প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান। পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমনে এক মৌয়াল গুরুতর আহত। কয়রায় ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন। নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ জেলা পর্যায়ে কেশবপুর উপজেলার গৌরবোজ্জ্বল সাফল্য। কয়রায় মিথ্যা মামলায় হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন । কেশবপুরে ইটের রাস্তায় ৫০ গজের মধ্যে তিনটি স্পিড ব্রেকার: প্রায়ই ঘটছে দূর্ঘটনা। কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি জুলমাত ও বিদ্যোৎসাহী নুরুজ্জামান। কয়রায় দূর্যোগে ঝুঁকিপূর্ণ নারী-শিশুদের জন্য সুপেয় পানির দাবীতে মানববন্ধন।

সাটুরিয়ায় ১৭ই আগস্টের সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ১৭০ বার পঠিত

মোশারফ হোসেন (সাটুরিয়া) মানিকগঞ্জ,,প্রতিনিধিঃ

২০০৫ সালের ১৭ই আগস্ট বিএনপি- জামাতের প্রত্যক্ষ মদদে দেশ ব্যাপী ভয়াবহ সিরিজ বোমা হামলার প্রতিবাদে মানিকগঞ্জের সাটুরিয়ায় বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ছাত্রলীগের উদ্যোগে (১৭ আগস্ট) মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে সাটুরিয়া সৈয়দ কালুশাহ বিশ্ববিদ্যালয় কলেজের হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাটুরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শামীম হোসেনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক সাব্বির হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুল মজিদ ফটো, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আফাজ উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাত কুরাইশী সুমন, সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ফটো বলেন, ১৭ই আগষ্টের এইদিনে জঙ্গিরা দেশে একযোগে সিরিজ বোমা হামলা চালায়। এ হামলার মাধ্যমে তারা দেশকে অশান্ত করতে চেয়েছিল। এটি একটি জঘন্যতম ঘটনা, আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন বাংলাদেশের মাটিতে জঙ্গিদের কোন ঠাই নেই। সমস্ত জঙ্গিদের খুঁজে বের করে এ দেশের মাটি থেকে শিখরসহ উপড়ে ফেলতে হবে। এসময় তিনি জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা পরিহার করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য সকলকে আহ্বান জানান।

এসময় সমাবেশে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য ও হরগজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন লাল মিয়া, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান, বালিয়াটি ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, হরগজ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন জ্যোতি, সাটুরিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন পিন্টু, বরাইদ ইউপি চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, তিল্লী ইউপি চেয়ারম্যান মোঃ মোরছালিন বাবু, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ মঞ্জুরুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা মোঃ রফিকুল ইসলাম, সাটুরিয়া সৈয়দ কালুশাহ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ ইমারত হোসেনসহ আওয়ামীলীগ অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্ধ। সমাবেশ শেষে ৮০০ শত প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT