1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মোল্লা কবির হোসেন ডুমুরিয়ার জাবরা পল্লী জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত। সভাপতি নজরুল, সম্পাদক রনি” কেশবপুরে ‘বেলকাটি তারুণ্য ক্লাব’র যাত্রা শুরু। কেশবপুরে কমরেড নিজাম উদ্দীন-এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত। জন্মাষ্টমী উপলক্ষ্যে ভেড়ামারায় শ্রী শ্রী জগৎ জননী মাতৃ মন্দিরে মঙ্গল শোভাযাত্রা ও দুর্গাপূজার কাঠামো উদ্বোধন ​। কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ। সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগে ব্যাপক সাড়া, নাগরিক সমস্যা সমাধানের আশ্বাস মেয়র পদপ্রার্থীর। কয়রায় বিয়ের মাত্র ১৭ দিনের মাথায় শ্বশুর বাড়ীতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা । শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল। আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী। মণিরামপুরের টুনিয়াঘরা মহিলা আলিম মাদরাসায় ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত।

শ্যামনগরে হিন্দু বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল  ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ১৯৮ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বুধবার বিকালে উপজেলা প্রেসক্লাব চত্তরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আয়োজনে খুলনার রুপসার শিয়ালী,পটুয়াখালীর কলাপড়া সহ দেশের অন্যান্য স্থানে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের বাড়ীঘর,ব্যবসা প্রতিষ্ঠান,ধর্মীয় উপাসনালয়ে হামলা ,ভাংচুর লুটপাট করার প্রতিবাদে মানবন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

 

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ,ছাত্র যুব ঐক্য পরিষদ, মহারাজা স্মৃতিরক্ষা পরিষদ,যুব পরিষদ,ছাত্র পরিষদ যেীথভাবে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অবিলম্বে প্রকৃত দোষিদের আটক করে আইনের আওতায় আনার কথা বলেন।

মানববন্ধন চলাকালিন সময়ে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্পাদক মন্ডলীর সদস্য সনজিত দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা সম্পাদক প্রধান শিক্ষক জয়দেব বিশ^াস, প্রধান শিক্ষক রাম রঞ্জন বিশ^াস প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন।

 

অপরদিকে সকালে একই স্থানে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে একই দাবীতে মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন চলাকালিন সময়ে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি রবীন্দ্র নাথ বিশ^াস, সাধারণ সম্পাদক এ্যাড. কৃষ্ণপদ মন্ডল, প্রভাষক সুশান্ত বিশ^াস বাবু লাল,তপন মন্ডল, কার্ত্তিক মন্ডল প্রমুখ।

 

ছবি- শ্যামনগরে হিন্দু বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের মানববন্ধনে বক্তব্য রাখছেন সম্পাদক জয়দেব বিশ^াস।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT