1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৬ মে ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা। বিলাইছড়ির এলপন দীর্ঘ লাফে প্রথম স্থান অধিকারী। কেশবপুরে সরকারিভাবে ধান ক্রয়ের শুভ উদ্বোধন করলেন ইউএনও। জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৯ ম শ্রেণির মেধাবী ছাত্রী কেশবপুরের ‘মাঈশা’র অকাল মৃত্যু, শোকাহত কেশবপুরবাসী। রাঙামাটির বিলাইছড়ি- রাজস্থলী সড়কে জীপ উল্টে বৃদ্ধের মৃত্যু । কয়রায় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত । কেশবপুরে ‘ফারিয়া’র উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত। কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে সংবর্ধনা প্রদান। শ্যামনগরে দলিত নারী, কিশোরী ও প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান। পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমনে এক মৌয়াল গুরুতর আহত।

শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৩৫ বার পঠিত

শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

“নববর্ষের ঐকতান,গণতন্ত্রের পুনরুত্থান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসব আনন্দে বর্ণিল সাজে সাতক্ষীরার উপকূলের শ্যামনগর উপজেলায় মঙ্গলবার(১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪৩৩ পালিত হল।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের ছাতিমতলায় সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে নববর্ষের শুভ সূচনা করার পর বৈশাখী শোভাযাত্রা বের হয়। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনকের নেতৃত্বে শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ছাতিমতলায় বাঙালীর ঐতিহ্য পান্তা ভাত ভোজনে সকলে অংশ গ্রহণ করেন।

শোভাযাত্রা সহ সকল অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান, উপজেলা কৃষি অফিসার ওয়ালিউল ইসলাম, জেলা বিএনপি সদস্য মোঃ আব্দুল ওয়াহেদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা বিএনপি সদস্য সোলায়মান কবীর, বীরমুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের অফিসারবৃন্দ, বীরমুক্তিযোদ্ধবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, উপজেলা বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ প্রমুখ।

পান্তাভোজন শেষে ছাতিমতলার মঞ্চে উপজেলা শিল্প কলা একাডেমি ও বাংলালোকনাট্য ইনস্টিটিউটের শিল্পীবৃন্দ, আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের শিল্পীবৃন্দ নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন। একই সাথে ছিল গ্রাম বাংলার লাঠি খেলা, হাড়ি ভাঙ্গা, হাঁস ধরার প্রতিযোগিতা সহ অন্যান্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

এছাড়া বাংলা নববর্ষ উপলক্ষে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব,শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজ, ভাব বাংলাদেশ, বনশ্রী শিক্ষা নিকেতন, গোবিন্দপুর আবু হানিফ উচ্চ বিদ্যালয় সহ অন্যান্য প্রতিষ্ঠান মনোরম অনুষ্ঠানের আয়োজন করে।

ছবি- শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষের বৈশাখী শোভাযাত্রা।

রনজিৎ বর্মন
তাং-১৪.৪.২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT