1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

রংপুরের পীরগাছায় তালাবদ্ধ ঘর থেকে মহিলার লাশ উদ্ধার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ২১২ বার পঠিত

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুরের পীরগাছায় তালাবদ্ধ ঘর থেকে এক বৃদ্ধা মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকালে রংপুর-পাওটানা সড়কের অন্নদানগর ইউনিয়নের সাতদরগা মুন্সিপাড়া ছোট নালার পাড় নামক স্থানের একটি বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। বৃদ্ধা মহিলার নাম রাবেয়া বেগম (৬৫)। তিনি ওই গ্রামের মৃত রহিম উদ্দিনের স্ত্রী।

জানা গেছে, রংপুর-পাওটানা পাকা সড়ক সংলগ্ন বাড়িতে ওই মহিলা একাই থাকতেন। তার দুই সন্তান ঢাকায় অবস্থান করে। আজ শনিবার সকাল থেকে তার সন্তানরা বৃদ্ধা মাকে মোবাইল ফোনে কল দিয়ে কোন সাড়া না পেয়ে তার মামা আবু তাহেরকে জানান এবং মায়ের খোঁজখবর নিতে বলেন। দুপুর একটার দিকে মামা আবু তাহের ওই বাড়িতে গিয়ে ডাকাডাকির পর কোন সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখতে পান ঘরের মেঝেতে লাশ পড়ে আছে। পরে থানা পুলিশকে জানানো হলে বিকেল সাড়ে ৫ টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। গত কয়েক দিন থেকে ওই বাড়িতে প্লাষ্টারের কাজ চলছিল। আজ সেসব মিস্ত্রিও কাজে আসেনি। তবে বাড়ির কিছু মালামাল খোয়া গেছে কি না তা এখনো জানা যায়নি।

 

নিহতের ভাই আবু তাহের বলেন, ভাগ্নেদের ফোন পেয়ে গিয়ে মেঝেতে বোনের লাশ পড়ে থাকতে দেখি। তার মাথায় ও গলায় আঘাতের চিহ্ন আছে। কে কি ভাবে এ হত্যা কান্ড ঘটালো তা বুঝতে পারছি না।

পীরগাছা থানার ওসি তদন্ত আব্দুল শুকুর মিয়া বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকান্ডের কারণ অনুসন্ধান চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT