1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মোল্লা কবির হোসেন ডুমুরিয়ার জাবরা পল্লী জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত। সভাপতি নজরুল, সম্পাদক রনি” কেশবপুরে ‘বেলকাটি তারুণ্য ক্লাব’র যাত্রা শুরু। কেশবপুরে কমরেড নিজাম উদ্দীন-এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত। জন্মাষ্টমী উপলক্ষ্যে ভেড়ামারায় শ্রী শ্রী জগৎ জননী মাতৃ মন্দিরে মঙ্গল শোভাযাত্রা ও দুর্গাপূজার কাঠামো উদ্বোধন ​। কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ। সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগে ব্যাপক সাড়া, নাগরিক সমস্যা সমাধানের আশ্বাস মেয়র পদপ্রার্থীর। কয়রায় বিয়ের মাত্র ১৭ দিনের মাথায় শ্বশুর বাড়ীতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা । শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল। আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী। মণিরামপুরের টুনিয়াঘরা মহিলা আলিম মাদরাসায় ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত।

মোংলায় দেড় শতাধিক প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ২৪৮ বার পঠিত

বাগেরহাট জেলা প্রতিনিধি।

 

 

 

বাগেরহাটের মোংলায় অসহায় প্রতিবন্ধীদের হাতে খাদ্য সহায়তা দিলেন সেচ্ছাসেবী সংগঠন “ফেসবুক গ্রুপ প্রাণের বাগেরহাটের”।

 

শুক্রবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় শহরের শ্রমিক কর্মচারী সংঘ চত্তরে প্রায় দেড় শতাধিক শাররীক প্রতিবন্ধীদের মাঝে এ খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।

 

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসকল শারিরিক ও বুদ্ধি প্রতিবন্ধীদের হাতে সহায়তা তুলে দেন। খাদ্য সহায়তার মধ্যে ছিলো চাল, ডাল, আলু, পিয়াজ, তেলসহ বেশ কয়েক প্রকারের খাদ্য সামগ্রী।

 

ফেসবুক গ্রুপ প্রানের বাগেরহাট’র চীফ এ্যাডমিন শাওন পারভেজের সভাপতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ও শেখ রাসেল অক্সিজেন ব্যাংক’র প্রতিষ্ঠাতা শেখ কামরুজ্জামান জসিম, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) আহবায়ক শেখ নুর আলমসহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন।

 

এসময় সেচ্ছাসেবী সংগঠন প্রাণের বাগেরহাট ফেসবুক গ্রুপের চীফ এ্যাডমিন শাওন পারভেজ বলেন, করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্লাটফরমের মাধ্যমে আমরা মানুষকে নানা ধরণের সহযোগিতা করে আসছি। বিভিন্ন সময় খাদ্য সামগ্রী বিতরণ, পথ শিশুদের পোশাক প্রদান, রান্না করা খাবার বিতরণসহ নানা প্রকার সামাজিক কাজ করছি আমরা। ভবিষ্যতেও এ ধরণের কাজ অব্যাহত থাকবে বলে জানান তিনি

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT