1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

মাধবপুরে ৩ মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে সাজা ও অর্থ দন্ড

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪২৮ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে তিন মাদক ব্যবসায়ীকে অর্থদন্ড বিনাশ্রম কারাদণ্ড প্রদান করছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনুভা নাশতারান ভ্রাম্যমান অাদালত পরিচালনা করে মো: সজীব মিয়া (৩৫) কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মো: রানা মিয়া (২২) ও সাজ্জাদুল ইসলাম সজীব ( ২০)কে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন।

সজীব মিয়া নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভূলতা গ্রামের মো: হান্নান মিয়ার ছেলে, মো: রানা মিয়া নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার বালাখাই গ্রামের মো: জজ মিয়ার ছেলে এবং সাজ্জাদুল ইসলাম সজীব নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার গুলাকান্দা গ্রামের মো:জালাল উদ্দিন এর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৬ টার দিকে মাধবপুর থানার অন্তর্গত তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো: গোলাম মোস্তফা এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে সুরমা চা বাগানের ২০ নম্বর যাত্রী ছাউনি এলাকায় অভিযান চালিয়ে মো: সজীব মিয়া, মো:রানা মিয় ও সাজ্জাদুল ইসলাম সজীব নামে তিন মাদক ব্যবসায়ীকে ২১ বোতল ভারতীয় ফেনসিডিল সহ আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের একজনকে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ২ জনকে ১০ হাজার করে অর্থদণ্ড প্রদান করেন। ইন্সপেক্টর গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT