1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
যশোরে তিন দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। বিলাইছড়িতে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত । কেশবপুরে যাচাই-বাছাই শেষে প্যারামেডিকেল এ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশন পুনরায় চালু। বিলাইছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল  । সরিষাবাড়ীতে আ.লীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের প্রতিবাদ মিছিল। কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ছেলের পরীক্ষায় নাম্বার কম দেওয়ায় শিক্ষিকাকে নির্যাতন। মণিরামপুরে শিক্ষককের ১৫ দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণ সমাপ্ত। মণিরামপুরে কপোতাক্ষ নদ থেকে অবৈধ দুয়ারি জাল জব্দের পর অগ্নিসংযোগ। শ্যামনগরে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় সভা। কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আরও একজন গ্রেফতার।

মাধবপুরে নিরাপদ অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে প্রেস ব্রিফিং ও সেমিনার

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৫৭ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি: নিরাপদ, নিয়মিত ও মান সম্মত অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে হবিগঞ্জের মাধবপুরে সংবাদ সম্মেলন ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে সংবাদ সম্মেলন ও সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বক্তারা বলেন, দক্ষতা ও ভাষা জ্ঞান না থাকায় অনেক শ্রমিক বিদেশে গিয়ে বিপদগ্রস্ত হন। তাই প্রতিটি নাগরিক ভাষা ও কারিগরি দক্ষতা নিয়ে বিদেশে যাওয়া প্রয়োজন এবং সরকারি নীতিমালা মেনে বিদেশ যাওয়া উচিত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান আরিফ, প্যানেল মেয়র দুলাল খা, উপজেলা প্রকৌশলী জুলফিকার চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দ্বিজেন্দ্র চন্দ্র আচার্য, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, শিক্ষিকা উম্মে কুলসুম বিথি, মহিলা মেম্বার শ্যামলী রানি দেব, প্রেসক্লাব সভাপতি মহিউদ্দিন আহাম্মেদ, সেক্রেটারি সাব্বির হাসান, সাংবাদিক রোকন উদ্দিন লস্কর, আলাউদ্দিন রনি, মো. আইয়ুব খান,  জামাল মো. আবু নাছের, হিরেশ ভট্টাচার্য,বিপ্লব আচার্য্য সুজন,আবুল হোসেন সবুজ,পে আলমগীর কবির প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT