1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ০২ মে ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে বুদ্ধপূর্ণিমা উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা। বিলাইছড়িতে মহান মে দিবস পালিত । খুলনা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দেরকে কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন । বিলাইছড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে  পালবার লিং সেন্টার কর্তৃক খাদ্য সামগ্রী বিতরণ । খুলনার লবণচড়া থানা এলাকায় গুলির ঘটনা। মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ। কয়রায় সরকারী কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় । কেশবপুরে মানবিক ডাক্তার কামরুজ্জামান’র অকাল প্রয়াণে নাগরিক শোকসভা। বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান। ভেড়ামারার রায়টা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এসি ল্যান্ডের হস্তক্ষেপে খোলা হল তালা।।

মহাদেবপুরে ভাঙা কালভার্ট মরণ ফাঁদ, বেহাল সড়কে দুর্ভোগ

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২০৭ বার পঠিত

ভেঙে গেছে কালভার্ট। কার্পেটিং, ইট-খোয়া উঠে তৈরি হয়েছে খানাখন্দ। গর্ত এড়িয়ে যানবাহন চলছে এঁকেবেঁকে। আবার কোথাও কোথাও সড়কের দু’ধার ভেঙে সংকুচিত হয়ে পড়েছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা, ব্যাহত হচ্ছে কৃষিপণ্য ও মালামাল পরিবহণ। ফলে এলাকাবাসীসহ ভোগান্তির শিকার হচ্ছেন পরিবহন চালক, যাত্রী ও পথচারীরা।

বলছিলাম নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের ‘উত্তরগ্রাম-বামনসাতা-কর্ণপুর’ এবং ‘বামনসাতা-কালিকতা-সোনারমোড়’ সড়কের কথা। শুধু এই দুটি সড়ক নয়, শিবগঞ্জ-মাদ্রাসারমোড়-শিবরামপুরমোড়, ভালাইন-কালিতলা সড়কসহ ইউনিয়নের সর্বত্র একই চিত্র।

খোঁজ নিয়ে জানা যায়, উত্তরগ্রামের কৃতি সন্তান জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার প্রয়াত আখতার হামিদ সিদ্দিকী নান্নু সংসদ সদস্য থাকাকালীন ২০০১-২০০৪ সালের দিকে সড়কগুলো পাকা করা হয়। এরপর আর সংস্কার করা হয়নি। তবে গত কয়েক বছরে মাদ্রাসারমোড়-উত্তরগ্রাম-মোল্লাকুঁড়ি, বোয়ালমারী-ধর্মপুর-শিবরামপুর ও বামনসাতা-কালিকতা-সোনারমোড় সড়কের সোনারমোড় থেকে মানিকেরমোড় পর্যন্ত সংস্কার করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

সরজমিনে দেখা যায়, প্রায় চার কিলোমিটার দৈর্ঘ্যের উত্তরগ্রাম-বামনসাতা-কর্ণপুর সড়ক এবং বামনসাতা-কালিতলা-সোনারমোড় সড়কের বামনসাতা থেকে মানিকেরমোড় পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটারে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। ইট-খোয়ার টুকরো পড়ে রয়েছে। পায়ে হেঁটে চলাচলের অযোগ্য। তারপরও লক্কড়-ঝক্কড় সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। সড়কের ভালাইন পশ্চিম পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি কালভার্ট এর ছাদের অংশ ভেঙে গেছে। ভাঙা কালভার্ট এর উপর দিয়ে ঝুঁকিপূর্ণ চলাচল করছে এলাকাবাসী। কালভার্ট ও সড়ক দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর।

বামনসাতা গ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, জনগুরুত্বপূর্ণ সড়কগুলো সংস্কারে তেমন কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না। উত্তরগ্রাম ইউনিয়নে ব্যাপক ধান ও শবজি চাষ হয়। কৃষিপণ্য পরিবহণ ব্যাহত হলেও রহস্যজনক কারণে সংশ্লিষ্টরা নীরব। ভ্যানচালক আব্দুর রহমান বলেন, ভাঙ্গাচোরা সড়কে ভ্যান চালাতে গিয়ে দুই-এক দিন পরপরই নাটবল্টু নড়বড়ে হয়ে যায়। আর বৃষ্টি হলে কাঁদা-পানিতে একাকার।

জানতে চাইলে উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান আবিদ হোসেন সরকার বলেন, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে। এ ব্যাপারে মহাদেবপুর উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ বলেন, সড়ক সংস্কারের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে সংস্কার করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT