1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জ বিএনপির চার দশকের অবিচল রাজনৈতিক আস্থার নাম ‘খায়রুল আহসান মিন্টু’। বড় আঁচড়ায় মানুষের দ্বারে দ্বারে গণসংযোগ মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। তালায় যুবদল নেতা শেখ ফারুক হোসেন রানার ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল। তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নবাগত ইউএনওর সঙ্গে কার্বারী সমিতির সৌজন্য সাক্ষাৎ। রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল ২৫ লক্ষ টাকার প্রাইভেট কার গাড়ি। কেশবপুরের মাঠে আগাম শীতের শাক- সবজির চাষে ব্যস্ত সময় পার কৃষক। তারাগঞ্জ থানার ওসির বিরুদ্ধে সাংবাদিকদের হেনস্তা ও তথ্য গোপনের অভিযোগ। বিলাইছড়িতে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ। সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি।

মহম্মদপুরে ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা! গুরুতর জখম ঔষধ ব্যবসায়ী!

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬০৩ বার পঠিত

মহম্মদপুর উপজেলার বিনোদপুরে ব্যবসায়ীর ওপর স/ন্ত্রা/সী হামলা, গুরুতর জখম ঔষধ ব্যবসায়ী!

মাগুরা প্রতিনিধিঃ

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুর বাজারের ঔষধ ব্যবসায়ী মৃদুল কুমার সাহা পিন্টু(৪৫) গতকাল রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের সময় বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে।

মৃদুল কুমার সাহা পিন্টু(৪৫) বিনোদপুর সাহাপাড়া এলাকার মৃত সজল সাহার ছোট ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি গতকাল রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের সময় বাজার থেকে বাড়ি ফেরার পথে বিনোদপুর চৌরাস্তা বেকারির সামনের গলিতে  পৌঁছালে আগের থেকে পরিকল্পিত ভাবে ওত্ পেতে থাকা মুখোশধারী দুর্বৃত্তরা হঠাৎ করে তাকে দেশীও অস্ত্র-সস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ।এসময় তিনি গুরুতর আহত হন।  পিন্টু সাহা বাঁচাও বাঁচাও চিৎকার করলে আশপাশের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য বিনোদপুর বাজারে ডাঃ রবীন্দ্রনাথ চক্রবর্তীর কাছে নিয়ে গেলে  মৃদুল সাহার শরীরের বিভিন্ন অংশে আনুমানিক ১৭ টি সেলাই লাগে। এখন তিনি বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছে।

এ ঘটনার পর এলাকার ব্যবসায়ীদের মধ্যে ভীতি বিরাজ করছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT