1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মোল্লা কবির হোসেন ডুমুরিয়ার জাবরা পল্লী জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত। সভাপতি নজরুল, সম্পাদক রনি” কেশবপুরে ‘বেলকাটি তারুণ্য ক্লাব’র যাত্রা শুরু। কেশবপুরে কমরেড নিজাম উদ্দীন-এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত। জন্মাষ্টমী উপলক্ষ্যে ভেড়ামারায় শ্রী শ্রী জগৎ জননী মাতৃ মন্দিরে মঙ্গল শোভাযাত্রা ও দুর্গাপূজার কাঠামো উদ্বোধন ​। কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ। সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগে ব্যাপক সাড়া, নাগরিক সমস্যা সমাধানের আশ্বাস মেয়র পদপ্রার্থীর। কয়রায় বিয়ের মাত্র ১৭ দিনের মাথায় শ্বশুর বাড়ীতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা । শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল। আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী। মণিরামপুরের টুনিয়াঘরা মহিলা আলিম মাদরাসায় ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত।

মন্দিরের জায়গা দখল করতে আসলে হাত পা ভেঙ্গে দেওয়া হবে- বিমান প্রতিমন্ত্রী

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৩৩৪ বার পঠিত

সোনাই ডেস্কঃ বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী বলেছেন, “দেবোত্তর সম্পত্তি ও মন্দিরের জায়গা দখলের চেষ্টা করা হলে তাদের হাত, পা ভেঙ্গে পুলিশে দিবেন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রতির দেশ। মন্দিরের জায়গা রক্ষা করা সকলের দায়িত্ব। সরকারি সম্পত্তি দখল করা একটা কালচার হয়ে গেছে। এই কালচার বন্ধ করতে কাউকেই ছাড় দেওয়া হবে না।”

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সকালে মাধবপুর উপজেলার শ্রী শ্রী জগন্নাথ দেবতার আখড়ার নবনির্মিত ভক্ত নিবাস উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
মন্ত্রী আরো বলেন, “এলাকার জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। মানুষ যখন নিরাপদে থাকতে পারবে, রাতে দরজা খোলে শান্তিতে ঘুমাতে পারে তখনই মানুষ বুজতে পারবে মন্ত্রী থাকতে কাজে লেগেছে।”

এ সময় উপস্থিত জনগণের উদ্দেশ্য বলেন, “কোন বিষয়ে পুলিশ কে বলতে না পারলে আমাকে বলবেন। আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।”

আখড়া পরিচালনা কমিটির আহ্বায়ক হরিষ চন্দ্র দেবের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা রানী দে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান, ফারুক পাঠান, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা এহতেশামুল বর চৌধুরী লিপু, হিন্দু মহাজোটের আহ্বায়ক মনোজ মোদক, সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT