1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

মতলব উত্তরে ৩৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায়

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৫১ বার পঠিত

মোঃ রিফাত পাটোয়ারী মতলব উত্তর(চাঁদপুর) থেকে ঃ

সরকার ঘোষিত কঠোর লকডাউনের চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসন ও থানা পুলিশ নিরলসভাবে উপজেলার বিভিন্ন এলাকায় লকডাউন কার্যকরে অভিযান অব্যাহত রেখেছে।
৩ আগস্ট সকালে কঠোর লকডাউনের ১২তম দিনেও মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ও সরকারি ঘোষণা অনুযায়ী জনসাধারণকে লকডাউন মানাতে উপজেলার বিভিন্ন পয়েন্টে ও বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে নেতৃত্বদেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান। এ সময় স্বাস্থ্যবিধি মানাসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয়। এ সময় মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ শাহজাহান কামাল উপস্থিত ছিলেন।
১২তম দিনে সরকারি বিধি-নিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখার অপরাধে উপজেলার বিভিন্ন বাজারে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫টি মামলায় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৩৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেন, বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসের বিস্তার বেড়ে চলেছে। তাই আমরা সরকারি আইন জনগণকে মানাতে ও জনসচেতনতা বৃদ্ধির করণে এ অভিযান পরিচালনা করছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT