1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়। বাতকস কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মন্ত্রী এ্যাড.দীপেন দেওয়ান। খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা। শ্যামনগর মুন্সিগঞ্জ জেলেখালী নাটক বৈরাগী বাড়ির বায়োস্কোপ মঞ্চস্থ। রক্তাক্ত খুলনা! নগর জুড়ে এখন আতঙ্ক। খুলনার বটিয়াঘাটায় তক্ষক সহ আটক -১। খুমেক হাসপাতালে নিয়োগ নিয়ে তুলকালাম।

ভূরুঙ্গামারীর সীমান্তে বিএসএফ এর হাতে বাংলাদেশী যুবক আটক

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ১৫৬ বার পঠিত

ভূরুঙ্গামারীর সীমান্তে বিএসএফ এর হাতে বাংলাদেশী যুবক আটক।

আনোয়ার হোসেন আরিফ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

অবৈধ অনুপ্রবেশের দায়ে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী সীমান্তে এক বাংলাদেশী যুবককে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। আটক ওই যুবকের নাম শাকিল হোসেন (২০)। সে উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাশঁজানি গ্রামের আহম্মেদ আলীর ছেলে ।

রবিবার (৯ জানুয়ারি ) ভোর সাড়ে ৫ টার দিকে পাথরডুবি ইউনিয়নের ময়দান সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি ও সীমান্ত সূত্রে জানাগেছে, রবিবার ভোরে ময়দান সীমান্তে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৬ এর ৬ এস থেকে প্রায় ১৫০গজ ভারতের অভ্যন্তরে ধলবাড়ি নামক স্থানে প্রবেশ করে একদল গরু পাচারকারী। এ সময় ভারতের দিনহাটার ১২৯ দিঘলটারী বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা গরু চোরাকারবারীদের উপস্থিতি টের পেয়ে তারা ধাওয়া করে।

বিএফএফের ধাওয়া খেয়ে বাকিরা পালিয়ে গেলেও শাকিলকে আটক করে দিঘলটারী ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ। পাথরডুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির মিঠু ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।

কুড়িগ্রাম-২২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল মুত্তাকিম বলেন, বিষয়টি আমরাও শুনতে পেরেছি। তবে বিএসএফ এ বিষয়ে এখনও আমাদেরকে অবহিত করেনি। এছাড়া আটক ব্যক্তির পরিবার থেকেও এ পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT