1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ বিনামূল্যে ভায়া (VIA) ক্যাম্প। কালীগঞ্জের বাহাদুরশাদী বনিকপাড়া ড্রেন নির্মাণে অনিয়মের নিউজ মিথ্যা ও ভিত্তিহীন মোঃ শওকত হোসেন সভাপতি প্রকল্প। কেশবপুরের বাঁশবাড়িয়া মাঃ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা। শ্যামনগরে আশি কেজি নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধব্বংস। কেশবপুরে “ভোরের আলো” সামাজিক সংগঠনের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। কয়রায় কারিতাসের উপজেলা পর্যায়ে ত্রৈ-মাসিক সমন্বয় সভা । হবিগঞ্জ বানিয়াচং সড়কে মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত।। কেশবপুরের থেকে জিপিএ ৪ পেয়েছে লাভিবা আক্তার জিম। মণিরামপুরের কৃষক-গৃহিনীর কন্যা রুপা শিক্ষক হতে চাই। কয়রার শাহানা ফেরদৌসী পেয়েছে গোল্ডেন প্লাস পেয়েছে  ভবিষ্যতে ডাক্তার হতে চায় ।

ভূমিমন্ত্রীর প্রশ্ন:হারামের পয়সা খেয়ে লাভটা কী

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৩০৫ বার পঠিত

সোনাই ডেক্স:ফাইল আটকে রাখার প্রবণতা কেনো? মানুষকে ঘুরানো, হয়রানি করা —এসব কেনো? আমরা তো মানুষের সেবা করতে চাচ্ছি। সরকার তোমাকে বেতন দিচ্ছে। এরপরও কেন মানুষ হয়রানি হবে?

রোববার দুপুরে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ চট্টগ্রামের ভূমি অধিগ্রহণ শাখায় পরিদর্শনে গিয়ে সার্ভেয়ার পরমেশ্বর চাকমাকে এভাবে সতর্ক করেন।

শিহাব উদ্দিন নামে এক ভুক্তভোগির অভিযোগের ভিত্তিতে সেখানে গিয়েছিলেন ভূমিমন্ত্রী।

এ সময় মন্ত্রী বলেন, মানুষ সেবা নিতে আসবে, সেখানে হয়রানি হবে কেন? তিনি বলেন, ‘নিচের লেভেলের কোনো কর্মকর্তার বিরুদ্ধে যদি আমার কাছে, ডিসির কাছে কিংবা এডিসির কাছে কোনো কমপ্লেইন আসে, নিচের লেভেলে ফাইল আরও স্লো হয়ে যায়। তখন নানা আইন বের হয়ে যায়। এ সবের কারণ কি? তোমরা কি অনেক বড় অফিসার হয়ে গেছো? আমাদের চেয়ে বড় অফিসার হয়ে গেছো? মানুষকে ক্ষমতা দেখাও? হারামের পয়সা খেয়ে লাভটা কী? হোয়াট নন সেন্স ইজ দিস। এটা তো আমি টলারেট করবো না।’

এভাবে ভূমিমন্ত্রী সবার সামনে তার মন্তব্য প্রকাশ করেন। এ সময় জেলা প্রশাসক ইলিয়াস হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।-প্রতিদিনের সংবাদ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT