1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম:
খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়। বাতকস কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মন্ত্রী এ্যাড.দীপেন দেওয়ান। খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা। শ্যামনগর মুন্সিগঞ্জ জেলেখালী নাটক বৈরাগী বাড়ির বায়োস্কোপ মঞ্চস্থ। রক্তাক্ত খুলনা! নগর জুড়ে এখন আতঙ্ক।

বেনাপোলে এক প্রতারককে দৈনিক নওয়াপাড়া পত্রিকার দুটি আইডি কার্ডসহ আটক করেছে বিজিবি

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯
  • ২১৮ বার পঠিত

মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল সীমান্তে পাসপোর্ট যাত্রীর নিকট হতে বারো হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে আকাশ খাঁ নামের এক প্রতারককে আটক করেছে বিজিবি সদস্যরা।

এসময় তার কাছ থেকে দৈনিক নওয়াপাড়া পত্রিকার দুটি আইডি কার্ড উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার(০৯ডিসেম্বর)দুপুরে বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে।আটক প্রতারক বেনাপোল পোর্টথানা তালশারী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

জানা যায়, ভারতে চিকিৎসার উদ্দেশ্যে বেনাপোল আসেন সাতক্ষীরার দেবব্রত দেবনাথ। এসময় চেকপোষ্টে প্যাসেঞ্জার টার্মিনালের সামনে চিহ্নিত চার প্রতারক প্রশাসনের পরিচয় দিয়ে ভয় দেখিয়ে ১২ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে ঐ যাত্রী বিজিবির কাছে অভিযোগ দিলে বিজিবি প্রতারক চক্রের আকাশ নামে একজনকে আটক করে। পরে তার শরীর তল্লাশী করে পকেট থেকে ছিনতাইয়ের ১০ হাজার টাকা ও দৈনিক নওয়াপাড়া পত্রিকা ৫ বছর মেয়াদের দুটি আইডি কার্ড পাওয়া যায়। এ প্রতারক ছিনতাইয়ের কথা শিকার করে জানায়, তাকে পত্রিকা সহবরাহের জন্য বেনাপোলের দিঘিরপাড় গ্রামের সাংবাদিক পরিচয়ের কামাল নামে এক ব্যক্তি টাকার বিনিময়ে এ কার্ড দুটা তৈরী করে দিয়েছে। সে আরটিভি আর যুগান্তরে কাজ করে।

বেনাপোল চেকপোষ্ট আইসিপি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান বলেন, আটকের বিরুদ্ধে মামলা নিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT