1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জ বিএনপির চার দশকের অবিচল রাজনৈতিক আস্থার নাম ‘খায়রুল আহসান মিন্টু’। বড় আঁচড়ায় মানুষের দ্বারে দ্বারে গণসংযোগ মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। তালায় যুবদল নেতা শেখ ফারুক হোসেন রানার ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল। তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নবাগত ইউএনওর সঙ্গে কার্বারী সমিতির সৌজন্য সাক্ষাৎ। রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল ২৫ লক্ষ টাকার প্রাইভেট কার গাড়ি। কেশবপুরের মাঠে আগাম শীতের শাক- সবজির চাষে ব্যস্ত সময় পার কৃষক। তারাগঞ্জ থানার ওসির বিরুদ্ধে সাংবাদিকদের হেনস্তা ও তথ্য গোপনের অভিযোগ। বিলাইছড়িতে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ। সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি।

বৃক্ষরোপণ কর্মসূচিতে গজারিয়ায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৩৬৮ বার পঠিত

ওসমান গনি গজারিয়া প্রতিনিধি

 

মুন্সীগঞ্জর গজারিয়া উপজেলা ২৭ জুলাই ২০২১ইং রোজ মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়।
মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব আল মাহমুদ বাবু, সাধারণ সম্পাদক জনাব তাজুল ইসলাম পিন্টু ও গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ নেতৃবৃন্দের নির্দেশে গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু সালেহ উক্ত কর্মসূচি বাস্তবায়ন করেন।
সাংবাদিক দের দেয়া এক বিবৃতিতে উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু সালেহ জানান উপজেলার ২৭টি পয়েন্টে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। তিনি আরো বলেন বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতি বিবেচনায় জনসমাগম এড়াতে সভা-সমাবেশ এর আয়োজন করা হয় নি, তবে ইউনিয়ন কমিটি গুলোকে দোয়া মাহফিল করার নির্দেশ দেয়া হয়েছে।
এসময় তিনি গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব হাজী মোঃ মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক জনাব সারোয়ার আহমেদ এর পক্ষ থেকে সবাই কে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানান।
দেশ, জাতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া প্রার্থনা করে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT