1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

বিলাইছড়ি যুবদলের সভাপতি কাদের এর নেতৃত্বে কাদামাটির উপর শক্ত মাটি বসিয়ে যাতায়াতের সুবিধা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩৮ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি)প্রতিনিধি:-বিলাইছড়ি বাজার হাসপাতাল ঘাটের রাস্তাটি প্রতিবছর কাপ্তাই হ্রদের পানি কমলে পলি/কাদা পড়ে পরিত্যক্ত হয়ে থাকে। যা মানুষ চলাচলে চরম অসুবিধা হয়। এইসময়ে  প্রতিদিন বাজারে আসা- যাওয়া লোকজন কাদার উপর দিয়ে হাটতে হয়। বিকল্প তেমন সুবিধা রাস্তা না থাকায় সেটি একমাত্র ভরসা। তাই প্রতিদিন  মালামাল ক্রয়- বিক্রয় ও আসা যাওয়া নিয়ে চরম দূর্ভোগে পড়ে পথচারীরা। পানি শুকালে কাপ্তাই – রাঙ্গামাটি থেকে আসে এমন নৌকা ও লঞ্চগুলো এই ঘাট দিয়ে উঠা- নামা করে। কাদা থাকায় সবচেয়ে বিপদে পড়ে চাকরিজীবিরা।এছাড়া রাস্তাটি হাসপাতালের কাছে হওয়ায় রোগী নিয়ে উঠানামা করাও বেশ অসুবিধা। 

এ অবস্থা দেখে বিলাইছড়ি ইউনিয়ন বিএনপির যুবদলের সভাপতি মোঃ কাদের জানান, ১০০ মিটারের মতো রাস্তা। মানুষজন বাজার উঠতে খুবই অসুবিধায় পড়ে। পানি শুকিয়ে গেলে বিকল্প রাস্তা বলতে নেই। কাদার উপর দিয়ে  হেটে এসে কোথায় হাত, পা ধুঁইবে সেই ব্যবস্থাও নেই। এজন্য আমিসহ  কয়েকজন নিয়ে কাদা বা পলির উপরে শক্ত মাটি ভরাট করে এর উপরে গাছ দিয়ে চলাচলের উপযোগী বা সুবিধা করছি । এটা করতে  কয়েকদিন সময় লেগেছে। এতে তিনি চমক দেখালেন, কাদা/ পলির উপর শক্ত মাটি বসিয়ে যাতায়াতের সুবিধা।  এতে অবশ্যই সদর ইউনিয়ন পরিষদ, বাজার ফান্ড এবং বাজার সমবায় সমিতি, বিএনপির মানিক চাকমা, ব্যবসায়ী রঞ্জিত দোকানদার, মনি ও বাবুলাল মেম্বারের  সহযোগিতা রয়েছে।

তাছাড়া কাদের জানান, বিলাইছড়ি বাসী বিএনপির এ্যাড. দীপেন দেওয়ানকে  বিপুল ভোটে জয়ী করেছে। তিনি নির্দেশ দিয়েছেন সবসময় জনগণের পাশে থাকার জন্য। তার নেতৃত্বে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন সবসময় জনগণের পাশে থাকবে। যার প্রমাণ এটি। এই ঘাট বা রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করে। এবং মালামাল নিয়ে আসা হয়।

এছাড়াও রাঙ্গামাটির লঞ্চ চালক মো.শহীদ জানান,আগামী মঙ্গলবার হতে লঞ্চ ঐ ঘাটে প্রতিদিন আসবে  এবং রাঙ্গামাটি ফিরবে। স্থানীয় পথচারীরা জানান, এটা বিলাইছড়ি আপামর সাধারণের জন্য খুবই উপকার হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT