1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটকেলঘাটায় সড়ক দূর্ঘটনায় আহত -৬। কেশবপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস ও  মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা। কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। সভাপতি এ্যাডঃ মাসুদুল আলম দোহা ও সাধারণ সম্পাদক এ্যাডঃ ইব্রাহিম খলিল। নিরাপত্তা চাদরে ঢাকা পুরো সুন্দরবন নির্বিঘ্নে যাত্রা শুরু করেছে পুণ্যার্থীরা। বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা কমিটির অভিষেক অনুষ্ঠিত। বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা। রাস মেলা উপলক্ষে সুন্দরবনে প্রবেশে ৫টি রুট ব্যাবহার করতে পারবেন পূর্ণার্থীরা। বিলাইছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের ইউনিয়নভিত্তিক একক ও দলগত প্রতিযোগিতা অনুষ্ঠিতl ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল।

বিলাইছড়িতে জাতীয় যুব দিবস পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৬১ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্য,

বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিলাইছড়িতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে।এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, ঋণের চেক বিতরণ এবং প্রশিক্ষণ সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা হলরুমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জবা রানী বড়ুয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশ। 

  দিবসটি উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে  এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম ফকির, সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজেশ প্রসাদ রায়, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আকাশ চন্দ্র বর্মন, তথ্য আপা আম্বিয়া, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় যুবসমাজ। অনুষ্ঠানে যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং দেশের উন্নয়নে যুবসমাজের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ঋণের চেক ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করা হয়।সঞ্চালনা করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাকির হোসেন। ক্লাবের  অনুদান হিসেবে  ৭৫ হাজার টাকা।  ব্যক্তি এবং প্রতিষ্টান ৭ লক্ষ টাকা চেক যুব ঋণ দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT