1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার। চুয়াডাঙ্গার রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৬ জন। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হলেন বাছির জামাল। কয়রায় জাতীয় দূর্যোগ প্রস্ততি দিবস পালন  উপলক্ষে মাঠ মহড়া ও আলোচনা সভা । কয়রায় গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা  দিবস পালন উপলক্ষে প্রস্তুুতি সভা। খুলনায় উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন অনুষ্ঠিত। দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। দাম বাড়ানোর কোনো সিদ্ধান্তও নেই —-জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিহত-১। সারা দেশে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা। খুলনায় ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন মঙ্গলবার।

বঙ্গবন্ধুর কন্যা প্রমাণ করেছেন বাঙ্গালী জাতি মাথা নিচু করে বাঁচতে পারে না….তথ্য প্রতিমন্ত্রী ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ২২২ বার পঠিত

স্বপন মাহমুদ,সরিষাবাড়ী প্রতিনিধি:

 

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ড়াঃ মুরাদ হাসান এমপি বলেছেন- বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা প্রমাণ করেছেন যে জাতি বঙ্গবন্ধুর নেতৃত্বে রক্ত দিয়ে ৯ মাস সশস্ত্র গেরিলা যুদ্ধ করে পাকিস্তানকে পরাজিত করার সক্ষমতা রাখে, সে জাতি কোনোদিন মাথা নিচু করে বাঁচতে পারে না। যত দিন শেখ হাসিনার হাতে দেশ, ততদিন কেউ বাংলাদেশের উন্নয়নকে ধাবিয়ে রাখতে পারবে না।

 

গত শুক্রবার (৬ আগস্ট) বিকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত শানাকৈর বাজারে শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে ৪’শতাদিক দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরোও বলেন, সব দেশের কাছে হাত পেতে জিয়াউর রহমান এবং এরশাদ বাংলাদেশকে ভিখেরির দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। আজকে শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ সমগ্র বিশ্বের রোল মডেল। আমরা এখন হাত পাতি না, হাত পেতে নেই না, বরং অন্যদেশকে সহযোগীতা দিয়ে থাকি।

 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহাদান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমত আলী মাস্টার, সাধারণ সম্পাদক ও মহাদান ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আনিসুর রহমান জুয়েল, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন-অর রশিদ, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমেদ, সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ মীর রকিবুল হক, ভূমি কর্মকর্তা ফাইজুল ওয়াসিমা নাহাত, পৌর কাউন্সিলর সাখোয়াত আলম মুকুলসহ উপজেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT