1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম:
স্বাস্থ্য মন্ত্রী কর্তৃক তালা হসপিটাল আকস্মিক পরিদর্শন । কেশবপুর এসএসসি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের নতুন কমিটি গঠন। কেশবপুরে সুসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে ‘বিপ্রতীপ’-এর বিশেষ অনুষ্ঠান। কেশবপুরে প্রকাশিত সাহিত্য পত্রিকা প্রদর্শনী আলোচনা, কবিতা পাঠ, সংগীতানুষ্ঠান। বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান। কেশবপুরে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী নিহত। মুক্তাগাছায় শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন। আধুনিক জিয়া হল নির্মাণের দাবিতে বৃহত্তর খুলনা উন্নয়ন কমিটির মানববন্ধন। যশোরের কেশবপুরে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত। কেশবপুরে সড়ক দুর্ভোগে সাগরদত্তকাটির ভুক্তভোগী মানুষ।

প্রতিষ্ঠা হচ্ছে ঢাকাই মসলিন হাউস

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ২৮৯ বার পঠিত

দেশের ঐতিহ্য হিসেবে পরিচিত মসলিনের বাণিজ্যিক উৎপাদনে এবং দেশের রপ্তানি খাতকে সমৃদ্ধ করতে ‘ঢাকাই মসলিন হাউস’ প্রতিষ্ঠা করবে সরকার।

সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে বৃহস্পতিবার বাংলাদেশের সোনালি ঐতিহ্য মসলিনের সুতা তৈরির প্রযুক্তি ও মসলিন কাপড় পুনরুদ্ধার প্রকল্পের ‘জনপ্রশাসন পদক-২০২১’ প্রাপ্তি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সভায় এ কথা বলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

মন্ত্রী বলেন, ‘ঢাকার অদূরে রূপগঞ্জ উপজেলার তারাবতে জুট ফাইবার গ্লাস ইন্ডাস্ট্রিজের জমিতে ঢাকাই মসলিন হাউস তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’

এর মধ্য দিয়ে মসলিনের বাণিজ্যিক উৎপাদন ও নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে জানিয়ে তিনি বলেন, ‘আশা করা যায়, শিগগিরই বাংলাদেশের রপ্তানি পণ্যের তালিকায় মসলিন কাপড় যুক্ত হবে। ঢাকাই মসলিন রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।’

ঢাকাই মসলিন বাংলাদেশের অন্যতম ব্র্যান্ড হবে বলে আশাবাদী মন্ত্রী। তিনি বলেন, ‘সোনালি ঐতিহ্যের ঢাকাই মসলিন আবারও মাতাবে বিশ্ব।’

১৭০ বছর আগে হারিয়ে যাওয়া বাংলাদেশের সোনালি ঐতিহ্য ও বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ঢাকাই মসলিন পুনরুদ্ধার করে হৃত গৌরব ফিরিয়ে আনতে কাজ করছে বাংলাদেশ তাঁত বোর্ড।

এ প্রকল্পের মাধ্যমে অনুসন্ধান ও গবেষণার মাধ্যমে মসলিনের কাঁচামাল ফুটি কার্পাস খুঁজে বের করা, ফুটি কার্পাসের চাষাবাদ, সুতা উৎপাদন, কারিগরদের দক্ষতা উন্নয়ন করে উন্নত মানের মসলিন উৎপাদন করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

মসলিনের ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ ও পেটেন্ট অর্জিত হওয়ায় দেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্পের টেকসই উন্নয়ন এবং সম্প্রসারণের সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে আলোচনায় উঠে আসে।

এ সময় মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নান, অতিরিক্ত সচিব আবুল কালাম, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান শাহ আলমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT