1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম:
বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের। দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ বিলাইছড়িতে বুদ্ধপূর্ণিমা উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা। বিলাইছড়িতে মহান মে দিবস পালিত । খুলনা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দেরকে কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন । বিলাইছড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে  পালবার লিং সেন্টার কর্তৃক খাদ্য সামগ্রী বিতরণ । খুলনার লবণচড়া থানা এলাকায় গুলির ঘটনা। মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ। কয়রায় সরকারী কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় । কেশবপুরে মানবিক ডাক্তার কামরুজ্জামান’র অকাল প্রয়াণে নাগরিক শোকসভা।

পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ ফেরত দিলো বাংলাদেশী তিন কিশোরকে

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ১৭৩ বার পঠিত

পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ ফেরত দিলো বাংলাদেশী তিন কিশোরকে

সন্তোষ কুমার সাহা, ধামইরহাট (নওগাঁ), প্রতিনিধিঃ-
নওগাঁর ধামইরহাটে শখের বসে ভারত দেখতে গিয়ে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর নিকট আটক তিন কিশোরকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত আনলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত ১০ জানুয়ারি রাত ১০টায় শিমুলতলী বিওপির মেইন পিলার ২৬০এর সাব পিলার নং-৬ এর নিকট থেকে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের কে হস্তান্তর করা হয়।
হস্তান্তরকৃত তিনজন হলো, উপজেলার খেলনা ইউনিয়নের অন্তর্গত উদয়শ্রী নামক এলাকার এনতাজ আলীর ছেলে মো. রবিউল আলম (১৪), জেলার মান্দা থানার কবিরপুর নামক এলাকার শহিদুল ইসলামের ছেলে মো. রবিউল ইসলাম (১৪) ও মোকছেদ আলীর ছেলে মো. বাদশা (১৩)। রবিউল ও বাদশা দুজন উদয়শ্রী নানার বাড়িতে বেড়াতে এসেছিলেন।
এ বিষয়ে শিমুলতলী ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মো. শাহজাহান আলী জানান, ঘটনার দিন বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে তারা উভয় মিলে শিমুলতলী ব্রিজের চড় দিয়ে সীমান্তের দিকে হাটতে থাকে ভারতের সীমান্ত দেখবে মনে করে । সন্ধ্যা হয়ে গেলে পথ ভুল করে তারা সীমানা অতিক্রম করে ভারত সীমান্তের ভাতশালা নামক সীমানায় পৌঁছলে তাদের বিএসএফ আটক করে। পরে বিষয়টি জানাজানি হলে বিজিবির ও বিএসএফ এর মধ্যে এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের কে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

সন্তোষ কুমার সাহা
ধামইরহাট, নওগাঁ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT