1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে ২ দিনের সফরে  চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায় । কেশবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এঁর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা। কয়রায় জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালন  উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল । কেসিসিতে শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী পালন। বিলাইছড়িতে জিয়াউর রহমান এঁর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও সভা অনুষ্ঠিত। কেশবপুর সঃ ডিগ্রি কলেজ এইচএসসি ব্যাচ ২০০৭-এর পুনর্মিলনী অনুষ্ঠিত। শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে এক শিশুর করুণ মৃত্যু। বিলাইছড়িতে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ চাউল বিতরণ। কালবৈশাখী ঝড়ে ঘরে গাছ পড়ে  ফারুয়ার রুবেল অল্পের জন্য বেঁচে গেল। কয়রায় গরু বোঝাই নসিমন উল্টে ১জনের মৃত্য।

নেত্রকোনার হাওরাঞ্চলে চলছে নির্বিচারে অতিথি পাখি নিধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ২৬১ বার পঠিত

নেত্রকোনার হাওরাঞ্চলে চলছে নির্বিচারে অতিথি
পাখি নিধন।

মো: জাকারিয়া
স্টাফ রিপোর্টার

নেত্রকোনার হাওরাঞ্চলে চলছে নির্বিচারে অতিথি
পাখি নিধন। শীত আসলেই হাওরাঞ্চলে বেড়াতে আসে নানা জাতের অতিথি পাখি। নেত্রকোনার হাওরাঞ্চলের ডিঙ্গাপোতা হাওরে অবাদে বিচরণ ঘটে তাদের। দিনভর হাওরে ঊড়াউড়ি করে হাওরের মাঝখানে অবস্থিত মল্লিকপুর গ্রামের গাছগুলোতে রাতে আশ্রয় নেয় তারা। কিন্তু এক শ্রেনির লোভী মানুষ তাদেরকে হত্যা করছে নির্বিচারে।

নেত্রকোনা জেলার হাওরাঞ্চলের উপজেলা মোহনগঞ্জ। এই উপজেলার বিস্তৃর্ণ এলাকা জুরে ডিঙ্গাপোতা হাওর। প্রতিবছর শীতে এই হাওরে অবাধে বিচরণ করে অতিথি পাখি। এখানকার কৃষকদের সাথে যেনো তাদের নিবির সম্পর্ক।
প্রতি বছরই শীতে নেত্রকোনার মোহনগঞ্জ, মদন, খালিয়াজুরীসহ চারটি হাওরাঞ্চলে ঝাঁকে ঝাঁকে আসতে শুরু করে অতিথি পাখি। বিভিন্ন প্রজাতির বালি হাঁস, ল্যান্জা হাঁস, চখা, পানকৌড়ি, ডাহুক, সরালী ও কাইমসহ শত প্রজাতির অতিথি পাখি। শীতের কবল থেকে বাঁচার পাশাপাশি হাজার হাজার মাইল পাড়ি দেয় তারা। পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠে জেলার হাওরাঞ্চল। এই সুযোগে এক শ্রেণির অসাধু পাখি ব্যবসায়ী ফাঁদ পেতে অতিথি পাখি ধরায় মেতে উঠে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT