1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ। বিলাইছড়িতে ১০ অসহায় পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা। কেশবপুরে শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরে চলছে সাজুগুজু। শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক। বিলাইছড়ি ফারুয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে ৫০তম চীবর দান ও সুবর্ণজয়ন্তী উদযাপনে হাজারো মানুষের ঢল। কাপ্তাই লেকে ২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ফয়সাল ও নারী বিভাগে মুক্তি প্রথম। বিলাইছড়িতে রাইংখ্যং শাখা বন বিহারে ২৪তম কঠিন চীবর দানোৎসব উদযাপন। কেশবপুরে শীতের আগমনের সাথে সাথেই আজাদ মার্কেটে শীতার্থদের ভীড়। হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রবাসীর বাড়ি ডাকাতিকালে ১৬ভরি স্বর্নালংকার, টাকা,মোবাইল ফোন সহ অর্ধকোটি টাকার মালামাল লুট।। কয়রায় ২৮ কেজি হরিণের মাংস উদ্ধার ।

দামুড়হুদা দর্শনায় ফ্রি-ফায়ার গেমস খেলাকে কেন্দ্র করে নিহত ১।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৩৬৩ বার পঠিত

মোঃ নাহিদ হাসান দামুড়হুদা উপজেলা প্রতিনিধি

 

দামুড়হুদার দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামে ফ্রি-ফায়ার গেমস্ খেলাকে কেন্দ্র করে এক যুবকের হাতে শহিদুল নামের এক বৃদ্ধ নিহত হয়েছে।

শনিবার বেলা ১২ ঘটিকার সময় ঈশ্বরচন্দ্রপুর বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে । জানাগেছে, গ্রামের আমজাদের ছেলে সুজন (১৮) , আশানুরের ছেলে জাকির (১৬) ও শহিদুলের ছেলে ইলফাজ (১৬) মোবাইল ফোনে অনলাইন ভিত্তিক ফ্রি-ফায়ার গেমস্ খেলছিলো।এ সময় খেলা নিয়ে জাকিরের সাথে সুজনের কথা কাটাকাটি হয়।

 

এক পর্যায়ে ইলফাজ জাকিরের পক্ষে কথা বল্লে সুজন ক্ষিপ্ত হয়ে জাকির ও ইলফাজকে মারধর করে । পরে ইলফাজের বাবা শহিদুল (৫৪) প্রতিবাদ করলে সুজন বাসা থেকে ছুরি এনে বাবা শহিদুল ও ছেলে ইলফাজকে ছুরিকাঘাত করে । এতে শহিদুল ও ইলফাজ মারাত্মক ভাবে রক্তাত্ব জখম হয় । আহত শহিদুলকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক শহিদুলকে মৃত্যু ঘোষনা করে । বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা থানার ওসি মাহাব্বুর রহমান কাজল ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT