1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
জেলা পরিষদ সদস্য দায়িত্ব পেলে বিলাইছড়ি উপজেলা হবে উন্নয়নের রোল মডেল । হুমকির মুখে নওয়াপাড়া নদী বন্দর। খুলনা মহানগর যুবলীগ নেতা শওকত হোসেনকে রাজধানী থেকে গ্রেপ্তার। জেলা পরিষদ সদস্য পদে আলোচনায় জয়সিন্ধু : একবার সুযোগ দিলে আনবে উন্নয়নে গতি। খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়।

তিন আসনেই বৈধতার আপীল শেষে আইনজীবী‘আর্টিকেল ৬৬ অনুযায়ী নির্বাচনে সুযোগ পাবেন খালেদা জিয়া’

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮
  • ২৮২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক
৬ ডিসেম্বর ২০/১৮,
বেগম খালেদা জিয়া – সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাতিল হওয়া তিন মনোনয়নপত্রের বৈধতা চেয়ে নির্বাচন কমিশনে আপিল করেছেন তার পক্ষের তিন আইনজীবী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে খালেদা জিয়া বগুড়া-৬ ও ৭ এবং ফেনী-১ আসন থেকে নির্বাচন করতে মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু সাজাপ্রাপ্ত দেখিয়ে রিটার্নিং কর্মকর্তারা তার তিনটি মনোনয়নপত্রই বাতিল করেন গত ২ ডিসেম্বর। খালেদা জিয়ার আইনজীবী ও দলের আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল সাংবাদিকদের বলেন, সংবিধনের আর্টিকেল ৬৬ অনুযায়ী খালেদা জিয়া নির্বাচন করার সুযোগ পাবেন।

বুধবার দুপুর সাড়ে বারটার দিকে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে তিনজন আইনজীবী আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে প্রার্থীতা বৈধতার জন্য এই আপিল করেন।

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে আপিল করেন ব্যারিস্টার কায়সার কামাল, বগুড়া-৬ আসনে ব্যারিস্টার নওশাদ জমির ও বগুড়া-৭ আসনের মনোনয়নপত্র বৈধতা চেয়ে আপিল করেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার।

আপিল দায়েরের পর ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা আছে। আপিলের বিষয়টি এখনও নিষ্পত্তি হয়নি। যেহেতু অতীতে এই অবস্থাতেও অনেককে নির্বাচন করার সুযোগ দেয়ার রেকর্ড রয়েছে। তাই তার মনোনয়নপত্র বৈধ করে তাকে নির্বাচন করার সুযোগ দেয়া উচিত। তাছাড়া একই আইনে হাজী সেলিমকে নির্বাচনের সুযোগ দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন কায়সার কামাল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT