1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মোল্লা কবির হোসেন ডুমুরিয়ার জাবরা পল্লী জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত। সভাপতি নজরুল, সম্পাদক রনি” কেশবপুরে ‘বেলকাটি তারুণ্য ক্লাব’র যাত্রা শুরু। কেশবপুরে কমরেড নিজাম উদ্দীন-এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত। জন্মাষ্টমী উপলক্ষ্যে ভেড়ামারায় শ্রী শ্রী জগৎ জননী মাতৃ মন্দিরে মঙ্গল শোভাযাত্রা ও দুর্গাপূজার কাঠামো উদ্বোধন ​। কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ। সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগে ব্যাপক সাড়া, নাগরিক সমস্যা সমাধানের আশ্বাস মেয়র পদপ্রার্থীর। কয়রায় বিয়ের মাত্র ১৭ দিনের মাথায় শ্বশুর বাড়ীতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা । শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল। আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী। মণিরামপুরের টুনিয়াঘরা মহিলা আলিম মাদরাসায় ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত।

তালায় স্কুলছাত্রীকে অপহরণের দায়ে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ২২২ বার পঠিত

রাকেশ সরকার,তালা, সাতক্ষীরা থেকে।

 

সাতক্ষীরার তালায় দশম শ্রেণির স্কুলছাত্রীকে অপহরণের দায়ে ধ্রুব মন্ডল (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

 

মঙ্গলবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

 

 

এঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা বলেন, কলাগাছি গ্রাামের গুরুপদ মন্ডলের ছেলে ধ্রুব আমার মেয়েকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল।বিষয়টি জানিয়ে তালা থানায় ৩ জুন সাধারণ ডায়েরি করি। এরপরও আমার মেয়েকে সে উত্ত্যক্ত করে আসছিল।আমার মেয়ে তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মঙ্গলবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমার বাড়ির পাশ থেকে ধ্রুব (২১), শান্ত মন্ডল (২১), ধিরাজ বাছাড় (২০), কমলেশ বাছাড় (২১) ও গুরুপদ মন্ডল (৪৫) জোরপূর্বক আমার মেয়েকে উঠিয়ে নিয়ে যায়।

 

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বলেন, এ ঘটনায় তালা থানায় ৫ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।এ মামলার আসামি ধ্রুবকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT