1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ। মণিরামপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে মাছের পোনা বিতরণ। বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক  সভা অনুষ্ঠিত। প্রতিভা মডেল একাডেমীতে ফল উৎসব ও মা সমাবেশ অনুষ্ঠিত। শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। যশোরে মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলনে পদযাত্রা ও সমাবেশ। শ্যামনগরে উপকূলীয় জনগোষ্ঠীর সহনশীলতা ও মর্যাদা বৃদ্ধি প্রকল্প অবহিতকরণ সভা। কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী মোজাহিদ গ্রেফতার । কালো দিবস ও হচ্ছে সাংবাদিক ও সংবাদপত্র বাংলাদেশের গণমাধ্যমের ইতিহাসে ১৬ জুন একটি বেদনাবিধুর দিন। চতুর্থ শ্রেনী ছাত্রী কে মুখ বেধে ধর্ষণ অভিযোগ, বৃদ্ধ আটক।

তানোর থানার অভিযানে হেরোইন গাঁজাসহ ৫জন গ্রেফতার ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ১৮৯ বার পঠিত

সারোয়ার হোসেন,তানোর।

রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে হেরোইন গাঁজা সহ ৫ জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। থানা পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিঃ পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, (ডিএসবি) এবং অতিঃ পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম (প্রশাসন ও অপরাধ),মোঃ আসাদুজ্জামান, সিনিয়র সহকারি পুলিশ সুপার, গোদাগাড়ী সার্কেলের দিকনির্দেশনায় তানোর থানার অফিসার ইনচার্জ ওসি রাকিবুল হাসানের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) উছমান গনি ও এসআই (নিঃ) মোঃ হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ আসামীদের গ্রেফতার করতে সক্ষম হন।

আসামীরা হলেন, তানোর উপজেলার দেউতলা গ্রামের বাকের আলীর ছেলে রহেদ আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর এলাকার রামকৃষ্ণপুর গ্রামের মৃত ধলু মিয়ার ছেলে জিয়ারুল ইসলাম(৫০),
মুন্ডুমালা সাহাজিপাড়ার মৃত আব্দুস সামাদের ছেলে শামীম হোসেন(৫০), চৌবাড়িয়া গ্রামের আব্দুল্লাহ আল মামুন কাজলের ছেলে সজল সাহা(৩২) ও জিআর মামলার পরোয়ানা ভুক্তি আসামী তানোর পৌর এলাকার রায়তান আকচা গ্রামের হারুনের ছেলে শহিদুল ইসলাম।

তানোর থানার অফিসার ইনচার্জ ওসি রাকিবুল হাসান জানান, জেলা পুলিশ সুপার স্যারের দিকনির্দেশনায় বিশেষ অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করা হয়। আসামীদের বিধি মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT