1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিক মোয়াজ্জেম হোসেন রাসেলের পিতা তোফাজ্জল ডাক্তারের জানাজা ও দাফন সম্পন্ন। কেশবপুরে আনসার-ভিডিপির প্রশংসনীয় উদ্যোগঃ স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার। কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ। কেশবপুর (অসকস)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালন। মাদকের সাথে জড়িত ব্যাক্তিদের কোন প্রকার ছাড় নেই, নেওয়া হবে কঠোর ব্যবস্থা …………….খুলনা জেলা পুলিশ সুপার । বিলাইছড়িতে বন্যাদুর্গতদের পাশে ব্র্যাক। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ। পাটকেলঘাটায় বিশেষ অভিযানে ৪ পিস ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার। তালায় জামায়াতের বিশাল গণমিছিল, ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়নের দাবি। কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসের গণ মিছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

জীবনের আলপথ

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮
  • ৫০১ বার পঠিত

শাহানা পারভিন রেখা

বেওয়ারিশ লাশ হয়ে চলেছি ভেসে।
শাত্রের কল্পনা গুলো উবে গেছে,
আমিতো মৃত্যুকে প্রশমন করতে চেয়েছিলেম।

উষা লাল সূর্য্যি ফুল আর ঝাউ বনের পলাশ;

আমাকে চুপিসারে বলেছিল- জীবনোচ্ছ্বাসের আলপথ ;
জীবনের থেকে বেশি ভালো কাওকে বেসোনা।
মস্তকের নষ্ট নিউরনের ফাটলে
বিষন্নতার ছাপ,

অন্ধকারে নিজের হাত স্পর্শ করি
সেখানে তো কোন নাড়ির স্পন্দন পাইনা,

একটি জীবন কখনো বাস্তবতা পেল না
পেলো শুধু কাঁচা হলুদ রঙের ক্ষত।।।
কার কাছে চাইবো ক্ষতের চিকিৎসা?

তপ্তকাঞ্চন দুপুরের কাছে, না শান্তাহার রাতের কাছে,
চোখের নীরব চাওয়া একটুআধটু উল্টে দেখতে তো পারো!

না তুমি তো চোখের অশ্রুকে বৃষালী বৃষ্টির জল ভেবে ঝরতে দাও,
সবুজরঙের নিভৃত কুয়াশার আশায়।

জ্যোৎস্না বৃষ্টিস্নাত হতে চাও।
আমিও তাই এই
জীবনের সব সময়সূচী পাল্টে নিলাম।।।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT