1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
কয়রায় বিএনপি নেতাকে ফাঁসাতে মৎস্য ঘেরে আগুন, প্রতিবাদে ঘের মালিকের সংবাদ সম্মেলন। কয়রায় জৈব সার ব্যবহার ও বারোমাসি সজিনা চাষে প্রশিক্ষণ। শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ। মণিরামপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে মাছের পোনা বিতরণ। বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক  সভা অনুষ্ঠিত। প্রতিভা মডেল একাডেমীতে ফল উৎসব ও মা সমাবেশ অনুষ্ঠিত। শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। যশোরে মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলনে পদযাত্রা ও সমাবেশ। শ্যামনগরে উপকূলীয় জনগোষ্ঠীর সহনশীলতা ও মর্যাদা বৃদ্ধি প্রকল্প অবহিতকরণ সভা। কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী মোজাহিদ গ্রেফতার ।

ছাতকে সাবেক হুইপ ফজলুল হক আসপিয়া’র সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল।।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ২২২ বার পঠিত

সেলিম মাহবুব,ছাতকঃ

বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক হুইপ এড.আলহাজ্ব ফজলুল হক আসপিয়া’র রোগ মুক্তি কামনায় ছাতক বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে আলহাজ্ব মাও. ক্বারী গিয়াস উদ্দিন, আলহাজ্ব মাও. আলী আজগর খান দোয়া ও মিলাদ পাঠ করেছেন। এসময় সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি এবং ছাতক পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সৈয়দ মো: তিতুমীর, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল, জেলা বিএনপি নেতা খলিলুর রহমান মানিক, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সহ সভাপতি এবং ছাতক পৌর স্বেচ্চাসেবক দলের আহ্বায়ক আবুল হোসেন, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ প্রচার সম্পাদক এবং ছাতক পৌর যুবদলের প্রথম যুগ্ম আহ্বায়ক তারেক আহমদ, পৌর যুবদলের সদস্য জয়নাল আবেদিন রফিক, ছাতক পৌর ছাত্রদলের আহ্বায়ক সাচ্চা আবেদিন, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য, ছাতক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান, ছাত্রদল নেতা শুয়েব আহমদ সহ স্থানীয় মুসল্লিগণ উপস্থিত ছিলেন। ছাতক কেন্দ্রীয় জামে মসজিদে বৃহস্পতিবার বাদ যোহর এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে অসুস্থ বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলনেরও সুস্থতা কামনা করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT