1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
মোল্লা কবির হোসেন ডুমুরিয়ার জাবরা পল্লী জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত। সভাপতি নজরুল, সম্পাদক রনি” কেশবপুরে ‘বেলকাটি তারুণ্য ক্লাব’র যাত্রা শুরু। কেশবপুরে কমরেড নিজাম উদ্দীন-এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত। জন্মাষ্টমী উপলক্ষ্যে ভেড়ামারায় শ্রী শ্রী জগৎ জননী মাতৃ মন্দিরে মঙ্গল শোভাযাত্রা ও দুর্গাপূজার কাঠামো উদ্বোধন ​। কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ। সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগে ব্যাপক সাড়া, নাগরিক সমস্যা সমাধানের আশ্বাস মেয়র পদপ্রার্থীর। কয়রায় বিয়ের মাত্র ১৭ দিনের মাথায় শ্বশুর বাড়ীতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা । শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল। আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী। মণিরামপুরের টুনিয়াঘরা মহিলা আলিম মাদরাসায় ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত।

ছাতকে নতুন করে করোনা আক্রান্ত  একজনের মৃত্যু ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ২৭৬ বার পঠিত

সেলিম মাহবুব,ছাতক(সুনামগঞ্জ)থেকেঃ

 

সুনামগঞ্জ জেলার ছাতকে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন-দিন বৃদ্ধি পাচ্ছে। শুক্রবার (৩০ জুলাই) করোনা আক্রান্ত হয়ে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর গ্রামের বাসিন্দা সজীব আহমদ স্বপন সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। গত কয়েকদিনে ছাতকে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন পৌর শহরের ১নং ওয়ার্ডের বাসিন্দা আশরাফুল আম্বিয়া সোয়েব, ইউপি সচিব দিলোয়ার হোসেন, কারখানা শ্রমিক শাহ আলতাব আলী, ব্যবসায়ী আব্দুস সাত্তার, মিসবাউল হক শাহীন, প্রবাসী আব্দুল খালিক, গৃহিণী মিনতি রানি দাস। করোনা উপসর্গ নিয়ে ছাতক সদর ইউনিয়নে ১ জন, দোলারবাজার ইউনিয়নে ১ জন, জাউয়াবাজার ইউনিয়নে ১ জন, সিংচাপইড় ইউনিয়নে ১ জন সহ আরো কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত ২৪ ঘন্টায় ছাতকে নমুনা পরীক্ষা করা হয়েছে ২২ জনের। এর মধ্যে ৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে বলে জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী। আক্রান্তদের মধ্যে দুইজন কালারুকা ইউনিয়নের ও একজন নোয়ারাই ইউনিয়নের রয়েছেন। এদিকে এখানে করোনা উপসর্গ নিয়ে হোমকোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন শ’ শ’ রোগী।##

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT