1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা। জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা।

চুয়াডাঙ্গা জেলা থেকে পিআরএল (অবসর) গমনকারী সহকর্মীদ্বয়কে আনুষ্ঠানিকতা ধারাবাহিক কর্মসূচি অব্যাহত রাখলো জেলা পুলিশ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ২৭০ বার পঠিত

মোঃ আলমগীর হোসেন চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি,,

 

০১লা আগস্ট রবিবার দুপুর ১১.৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয় হতে পিআরএল ( স্বেচ্ছায় অবসর ), গমনকারী এএসআই(নিঃ) জনাব আব্দুল মজিদ ও কনস্টেবল মোঃ মশিউর রহমান দ্বয়কে চুয়াডাঙ্গার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম মহোদয় কর্মজীবনে সততা, কর্মনিষ্ঠা ও সাহসীকতার সাথে অতিবাহিত করার জন্য তাদেরকে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন এবং আনুষ্ঠানিকতার সাথে সুসজ্জিত গাড়িতে করে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

 

এএসআই(নিঃ) জনাব আব্দুল মজিদ ও কনস্টেবল মোঃ মশিউর রহমান চাকরি শেষে নিজ কর্মস্থল হতে এমন সম্মানজনক বিদায় পেয়ে অনেকটাই আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা এমন আয়োজনের জন্য সুযোগ্য পুলিশ সুপার মহোদয় সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। চাকুরী হতে অবসরে যাবার শেষ দিনটাতে নিজ কর্মস্থল থেকে বাড়ি পর্যন্ত আনুষ্ঠানিকতার সাথে সুসজ্জিত গাড়িতে করে বাড়িতে যাওয়া অবশ্যই প্রত্যেকটি পুলিশ সদস্যের জন্য অত্যন্ত গৌরব ও সম্মানের। এএসআই (নিঃ) আব্দুল মজিদ বলেন, চাকুরী জীবনে তো কত সহকর্মীকেই অবসরে যেতে দেখেছি কিন্তু তাদের অধিকাংশকেই নিরবে চলে যেতে হয়েছে। সে ক্ষেত্রে আমরা নিশ্চয় ভাগ্যবান।

 

এসময় উপস্থিত থেকে বিদায় জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব জাহাঙ্গীর আলম সহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT