1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি, সিটের অভাবে চিকিৎসা নিতে হচ্ছে বারান্দায়। কেশবপুরে জলাবদ্ধতায় পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। খুলনার কয়রায় নিখোঁজ হওয়ার ৭দিন পরেও সন্ধান মেলেনি ৯ম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রের । শ্যামনগরে লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ। বিলাইছড়ি উপজেলা স্টেডিয়ামে গোলবারের লাইনের বরাবর ওয়াশব্লক নির্মাণে খেলোয়াড় ও জনমনে অসন্তোষ । কেশবপুরে সমাধানের ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে নারী দুগ্ধ খামারীদের আধুনিক ডেইরি ব্যবস্থাপনা” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে ব্র্যাকের আয়োজনে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। বিলাইছড়িতে ধর্মীয় গুরুদের সঙ্গে মত বিনিময় করলেন ইউএনও — হাসনাত জাহান খান । শ্যামনগরে সুন্দরবন বিষয়ে আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন।

চাটখিলে ব্যবসায়ীর পিকআপে পেট্রোল ঢেল পুড়ে দিয়েছে দুবৃর্ত্তরা।একটি পত্রিকার বিরুদ্ধে অভিযোগ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ১৯৮ বার পঠিত

মনির হোসেন (স্টাফ রিপোর্টোর):

নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া বাজারে হাজী আবদুর রহিম নামে এক ব্যবসায়ীর ব্যবসার পরিবহন কাজে ব্যবহৃত একটি হাইড্রোলিক পিকআপ (নোয়াখালী -শ ১১-০১৪৭) পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে এই ঘটনা ঘটে।

এ ব্যপারে ওই ব্যবসায়ী রোববার বিকেলে চাটখিল থানায় লিখিত অভিযোগ করেছেন।

 

হাজী আবদুর রহিম জানান, খিলপাড়া বাজারে তার একটি মার্কেট রয়েছে। সেখানে তার ব্যবসার পরিবহন কাজে ব্যবহৃত দু’টি হাইড্রোলিক পিকআপ রাখেন। শনিবার ভোর রাতে ওখান থেকে খবর পেয়ে তিনি ছুটে যাই এবং দেখতে পাই একটি গাড়ি পুড়ে শেষ হয়ে যায়।

 

হাজী আবদুর রহিমের ছেলে স্বেচ্ছাসেবক লীগের খিলপাড়া ইউনিয়নের সাধারন সম্পাদক জুয়েল ভূইয়া বলেন, কয়েকদিন পূর্বে সাপ্তাহিক পূর্বশিখা নামক একটি পত্রিকা আমাদের এই গাড়িটির কাগজপত্র নেই বলে উদ্দেশ্য প্রনোদিত ভাবে একটি সম্পূর্ন মিথ্যা একটি প্রতিবেদন করে। যা নিয়ে পত্রিকাটির উপদেষ্ঠা সম্পাদক চাটখিল উপজেলা জাসদ (রব) সভাপতি হাবিবুর রহমানের সাথে আমাদের বিতর্কও হয়।

আমরা ধারনা করছি সে প্রতিববেদনের সাথে জড়িতরাই এই ঘটনা ঘটাইছে।

 

এ দিকে চাটখিল উপজেলার প্রসিদ্ধ এই খিলপাড়া বাজারে এভাবে পিকআপে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে ব্যপক ক্ষোভ দেখা দিয়েছে। তারা দ্রুত এই ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তি কামনা করছেন।

 

খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইকবাল হোসেন, গাড়ী পোড়ানোর ঘটনাটার সত্যতা স্বীকার করে বলেন,এ ব্যপারে লিখিত অভিযোগ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT