1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

চাঁদপুর সদর হাসপাতালে করোনা ও উপসর্গে ৮ জনের মৃত্যু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ২৬২ বার পঠিত

মোঃ রিফাত পাটোয়ারী চাঁদপুর জেলা প্রতিনিধি ঃ

 

 

চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৩ জন ও উপসর্গে ৫ জন মারা গেছেন। ৭ আগস্ট শনিবার হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও করোনা বিষয়ক ফোকালপার্সন ডা. মো. সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য নিশ্চিত করেন। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার দুপুর ২টা থেকে পর্যন্ত এসব ব্যক্তির মৃত্যু হয়।

গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চাঁদপুর সদর উপজেলার বহরিয়ার রঘুনাথপুর এলাকার খলিলুর রহমান (৫৪), লালপুরের মিসেস আনোয়ারা বেগম (৬৫), ফরিদগঞ্জের ধানুয়া এলাকার কলমতর খান (৭০)।

এছাড়া উপসর্গে মৃতরা হলেন- চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের সেনগাও এলাকার অনু মিয়া পাটওয়ারী (৮০), মধ্য তরপুরচন্ডী এলাকার ফজিলাতুন্নেসা (৭০), মতলব দক্ষিণ উপজেলার বহরি আড়ংবাজার এলাকার শেফালি (৬০), শাহরাস্তির সূচিপাড়ার লাপমতি এলাকার আমেনা বেগম (৮০) এবং শরীয়তপুরের সখীপুরের ইব্রাহিমপুর এলাকার জুলেখা বেগম (৬৫)।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT