1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ বিলাইছড়িতে বুদ্ধপূর্ণিমা উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা। বিলাইছড়িতে মহান মে দিবস পালিত । খুলনা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দেরকে কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন । বিলাইছড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে  পালবার লিং সেন্টার কর্তৃক খাদ্য সামগ্রী বিতরণ । খুলনার লবণচড়া থানা এলাকায় গুলির ঘটনা। মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ। কয়রায় সরকারী কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় । কেশবপুরে মানবিক ডাক্তার কামরুজ্জামান’র অকাল প্রয়াণে নাগরিক শোকসভা। বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান।

চাঁদপুর জেলায় উদযাপিত হলো বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ১৮৯ বার পঠিত

মোঃ রিফাত পাটোয়ারী চাঁদপুর জেলা প্রতিনিধি ।

 

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মমতাময়ী মা বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী আজ।

 

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন নানা কর্মসূচি পালন করেছে। চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সকাল ১০টায় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তরের ব্যবস্থাপনায় চাঁদপুরের সকল উপজেলায় ৫৬টি সেলাই মেশিন ও নগদ ২ হাজার করে টাকা অসহায় ও কর্মঠ ও সেলাই কাজে দক্ষতা আছে এমন নারীদেের প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক চাঁদপুর সদরের ও চাঁদপুর পৌরসভার ১০ কে এ সেলাই মেশিন প্রদান করেন। বাকীগুলো স্ব স্ব উপজেলায় প্রদানের নির্দেশ প্রদান করেন।

 

অন্যান্যর মধ্যে ভার্চুয়াল এ সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক বীরমুক্তি যোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল , বীর মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন্নাহার চৌধুরী,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ভারপ্রাপ্ত আমেনা বেগম, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি মো.ইকবাল পাটওয়ারী ও মহিলা লীগের সভানেত্রী অধ্যাপিকা মাসুদা নূর প্রমুখ ।

উল্লেখ্য, বঙ্গমাতা ১৯৩০ সালের ৮ আগস্ট তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ছিল রেণু। বাবার নাম শেখ জহুরুল হক ও মায়ের নাম হোসনে আরা বেগম। এক ভাই দু’বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে তিনি জাতির পিতার হত্যাকারীদের হাতে নির্মমভাবে শাহাদাৎ বরণ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT