1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়। বাতকস কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মন্ত্রী এ্যাড.দীপেন দেওয়ান। খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা। শ্যামনগর মুন্সিগঞ্জ জেলেখালী নাটক বৈরাগী বাড়ির বায়োস্কোপ মঞ্চস্থ। রক্তাক্ত খুলনা! নগর জুড়ে এখন আতঙ্ক।

গাইবান্ধায় মাদক মামলায় বাস সুপারভাইজারের মৃত্যুদণ্ড

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ১৭১ বার পঠিত

রাকিবুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধায় মাদক মামলায় পারভেজ মিয়া নামে এক বাস সুপারভাইজারকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ আদেশ দেন। এ মামলায় অন্য তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওযায় তাদেরকে বেকসুর খালাশ দিয়েছে আদালত।

মামলায় খালাসপ্রাপ্তরা হলেন- আফাজ উদ্দিন, দুদু মিয়া, সাইদুল ইসলাম।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১ নভেম্বর জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী মিনিবাসে তল্লাশি চালিয়ে ৪৫০ গ্রাম হেরোইনসহ সুপারভাইজার পারভেজকে আটক করে র‍্যাব। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে আরও তিনজনকে আটক করা হয়। এ দিন র‌্যাবের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। পরবর্তী সময়ে আদালতে এ মামলার চার্জশিট দেয় পুলিশ। পরে মামলাটি আদালতে আসলে দীর্ঘ শুনানির পর মঙ্গলবার এই রায় ঘোষণা করেন বিচারক।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফারুক আহম্মেদ প্রিন্স জানান, দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ফাঁসির আদেশ দিয়েছেন। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করেন। এই রায়ে আমরা সন্তুষ্ট।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT