1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে। কালীগঞ্জে ১ প্রতিষ্ঠান কে অর্থদণ্ড ৪ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম‍্যমাণ আদালত। কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নূরুল আমিন বাবুলকে সম্বার্ধনা । ফারুয়া ইউনিয়নে সুপেয় পানির সরবরাহ ব্যবস্থা উদ্বোধন করলেন ———–  কাজল তালুকদার । পলাশে দলীয় পরিচয় দিয়ে অমিত মোস্তফা খাঁন এর জমি জবর দখলের এবং কাঠাল গাছ কাটার অভিযোগ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই -ইউএনও, এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে মানসিক স্বাস্থ্যবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত। বিলাইছড়িতে চারা বিতরণ । বেনাপোল পৌর নির্বাচনে নামছেন ইমদাদুল হক ইমদাদ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড নামাজ গ্রাম দুর্গাপুরে গণসংযোগ।

খুলনা শিয়ালী ঘটনায় আরও তিন জন গ্রেফতার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ১৯৩ বার পঠিত

গত ৭ আগস্ট বিকালে সময় স্থানীয় চাঁদপুর গ্রামের কিছু দুষ্কৃতিকারী শিয়ালী বাজারে একত্রিত হয়ে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা চালিয়ে তাদের মন্দির, মূর্তি, দোকানপাট ও বাড়ীঘর ভাংচুর করে। এই ঘটনায় পূজা উদযাপন পরিষদের সভাপতি বাদী হয়ে খুলনা জেলার রূপসা থানায় একটি মামলা দায়ের করে।

 

 

এ ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব অভিযানে নেমেছে। এরই ধারবাহিকতায় বৃহষ্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত মোঃ রসুল শেখ (৩৫), মোঃ কামাল সিকদার ওরফে লিয়ন সিকদার (৩১), মোঃ আরিফুল সিকদার ওরফে কালু (৩০) কে গ্রেফতার করে। তাদের সবাইকে শিয়ালী গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

 

গতকাল শুক্রবার সকালে র‌্যাব-৬ খুলনার সদর দফতরে আয়োজিত প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান সহকারী পরিচালক (লিগ্যাল ও মিডিয়া) সিনিয়র এএসপি মোঃ বজলুর রশীদ। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এছাড়াও তারা ওই ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাদের দেওয়া তথ্য মতে ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 

 

 

প্রেসব্রিফিংয়ে র‌্যাবের পক্ষ থেকে তিনি বলেন, রূপসায় ঘটে যাওয়া ঘটনাটি দেশী বিদেশী বিভিন্ন পত্র পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ন্যাক্কারজনক ভাবে উপস্থাপন করেছে। যার মাধ্যমে আমাদের দেশের উজ্জল ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। বাংলাদেশ শান্তি ও সম্প্রীতির একটি দেশ। এদেশে মুসলিম হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ অন্যান্য ধর্মের লোকেরা শান্তি ও সৌহার্দ্যরে সাথে বসবাস করে আসছে। দুঃখজনক হলেও সত্য, একটি কুচক্রীমহল শান্তি ও সৌহাদ্যপূর্ণ পরিবেশকে অশান্ত করার প্রয়াসে স্বীয় স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে হিন্দুদের মন্দিরে আক্রমন চালিয়ে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটায়। প্রকৃতপক্ষে কোন ধর্মপ্রাণ মানুষ অন্য ধর্মের উপাসনালয়ে ক্ষয়ক্ষতি করাকে সমর্থন করে না। এমনকি ধর্মের বিধানেও তা নিষেধ করা আছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT