1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মোল্লা কবির হোসেন ডুমুরিয়ার জাবরা পল্লী জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত। সভাপতি নজরুল, সম্পাদক রনি” কেশবপুরে ‘বেলকাটি তারুণ্য ক্লাব’র যাত্রা শুরু। কেশবপুরে কমরেড নিজাম উদ্দীন-এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত। জন্মাষ্টমী উপলক্ষ্যে ভেড়ামারায় শ্রী শ্রী জগৎ জননী মাতৃ মন্দিরে মঙ্গল শোভাযাত্রা ও দুর্গাপূজার কাঠামো উদ্বোধন ​। কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ। সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগে ব্যাপক সাড়া, নাগরিক সমস্যা সমাধানের আশ্বাস মেয়র পদপ্রার্থীর। কয়রায় বিয়ের মাত্র ১৭ দিনের মাথায় শ্বশুর বাড়ীতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা । শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল। আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী। মণিরামপুরের টুনিয়াঘরা মহিলা আলিম মাদরাসায় ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত।

খুলনা মহানগরীতে নারী গুলিবিদ্ধ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৬২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।

খুলনা মহানগরীতে দুর্বৃত্তের গুলিতে শিমুল (৪০) নামের এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে সোনাডাঙ্গা থানার করিমনগর এলাকায় ঘটনাটি ঘটে।

আহত নারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ওই এলাকার বাসিন্দা মুকুলের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে ৬-৭ জন দুর্বৃত্ত এলাকায় হৃদয় নামে এক যুবককে খুঁজতে যায়। তার মা শিমুল দরজা খোঁলামাত্র গুলি করে দেয়। এতে গুলিটি তার কোমরের পেছনের অংশে বিদ্ধ হয়। এরপর দুর্বৃত্তরা মোটরসাইকেল যোগে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। কিন্তু সেখানকার চিকিৎসক তার দেহ থেকে গুলিটি বের করতে পারেনি।

আহতের স্বামী মুকুল বলেন, সাড়ে ১০টার দিকে ৬-৭ জন যুবক এসে দরজায় টোকা দেয়। দরজা খুললে তারা আমাদের ছেলে হৃদয়ের সন্ধান চায়। বাড়িতে নেই বলার সাথে সাথে তাদের ভেতর থাকা একজন যুবক আমাকে লক্ষ্য করে গুলিটি চালালে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে স্ত্রী শিমুলের কোমরের পেছনে ডানপাশে বিদ্ধ হয়।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিভিন্ন স্থান থেকে তথ্য পাওয়া যাচ্ছে। সেগুলোর বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, আহত নারী শিমুলের ছেলে হৃদয়ের সাথে একটি পক্ষের দ্বন্দ্ব রয়েছে। মূলত সেই পক্ষটি ভয় দেখাতে এসে ঘটনাটি ঘটিয়েছে বলে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT