1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

খুলনায় ৪টি করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা আক্রান্ত  ১৬ জনের মৃত্যু

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৩০৫ বার পঠিত

খুলনায় ৪টি করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া ১৬ জনের মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে ৭ জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ১ জন, বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫ জন ও শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ৩ জন রয়েছেন।

এর আগে বুধবার (২৮ জুলাই) খুলনার হাসপাতালগুলোতে ১১ জনের মৃত্যু হয়।করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- বটিয়াঘাটার আইয়ুব আলী (৫৫), পিরোজপুরের মোশারফ হোসেন (৯৫), খুলনা মহানগরীর সোনাডাঙ্গার আব্দুল খালেক (৯০), খালিশপুরের ইরিন সুলতানা (৩৩), দৌলতপুরের মো. আলী আকবর (৫৫), খালিশপুরের আবুল হোসেন (৬৬) ও  নিরালার আবুল হাই (৭৫)

জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে খুলনার ডুমুরিয়ার আসমা বেগম (৪০) নামে ১ রোগী মারা গেছেন।বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের মালিক ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ৫ রোগী মারা গেছেন। মৃতরা হলেন- খুলনার ১৫৯ পূর্ব বানিয়াখামার এলাকার মো. মকবুল হোসেন খান (৬৫), দক্ষিণ টুটপাড়ার রেজিনা ফাতিমা (২৮), যশোর কারবালা বামনপাড়ার মর্জিনা রহমান (৫৮), ঝিকরগাছার গদখালী এলাকার মিসেস বারিছুন্নেসা (৬০) এবং চুয়াডাঙ্গার আলমনগরের গোকুলখালীর রহিমা খাতুন (৫৫)।

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ফোকালপার্সন ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ৩ রোগী মারা গেছেন। মৃতরা হলেন- খুলনার বটিয়াঘাটার বুজবুনিয়া গ্রামের আলেয়া বেগম (৫৫), রূপসা উপজেলার করিমনগর এলাকার আবদুল আজিজ (৮০) এবং নগরীর ডালমিল মোড় ময়লাপোতা এলাকার রোকেয়া বেগম (৬০)।

সিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT