1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ। মণিরামপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে মাছের পোনা বিতরণ। বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক  সভা অনুষ্ঠিত। প্রতিভা মডেল একাডেমীতে ফল উৎসব ও মা সমাবেশ অনুষ্ঠিত। শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। যশোরে মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলনে পদযাত্রা ও সমাবেশ। শ্যামনগরে উপকূলীয় জনগোষ্ঠীর সহনশীলতা ও মর্যাদা বৃদ্ধি প্রকল্প অবহিতকরণ সভা। কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী মোজাহিদ গ্রেফতার । কালো দিবস ও হচ্ছে সাংবাদিক ও সংবাদপত্র বাংলাদেশের গণমাধ্যমের ইতিহাসে ১৬ জুন একটি বেদনাবিধুর দিন। চতুর্থ শ্রেনী ছাত্রী কে মুখ বেধে ধর্ষণ অভিযোগ, বৃদ্ধ আটক।

কয়রায় কার্তিক হত্যা মামলার প্রধান আসামী আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৯৮ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

খুলনার কয়রায় কার্তিক সরদার হত্যা মামলার মূল আসামীকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, পরকীয়া প্রেমের কারণে উপজেলার হরিকাটি গ্রামের মৃত রঘুনাথ সরদারের পুত্র কার্তিক সরদার(৪২)কে গত ২৭ সেপ্টেম্বর পানিতে চুপিয়ে হত্যা করে আমাদী ইউনিয়নের নাকসা গ্রামের ছোট চাঁদখালী খালে কচুরী পানার নিচে লুকিয়ে রাখে। স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে কয়রা থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ ব্যাপারে নিহতের মামা পাইকগাছা উপজেলার মৌখালী গ্রামের মনোরঞ্জন সানা বাদী হয়ে কয়রা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার নং ২২। তাং ২৭/৯/২০২১ইং । ঘটনার সাথে জড়িত সন্দেহে নিহত কার্তিক সরদারের স্ত্রী অর্চনা সরদার (৩৫) ও বিনোদ সরদারের পুত্র সুরঞ্জন ওরফে বন্টে সরদার (৪০) কে আটক করে পুলিশ। তাদের স্বীকার উক্তিমতে হত্যা মামলার সাথে জড়িত মূল আসামী রনজিত মন্ডলকে ২৪ ঘন্টার মধ্যে আটক করতে সক্ষম হয় পুলিশ। কয়রা থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন বলেন, খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান মহোদয়ের নির্দেশনায় দ্রুত সময়ের মধ্যে মামলার প্রধান আসামীকে আটক করতে সক্ষম হয়েছি।

পরকীয়ার কারণে নিহত কার্তিক সরদারকে হত্যা করা হয়েছে বলে মামলার প্রধান আসামী রনজিত মন্ডল স্বীকার করেছে। খুলনার সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ সাইফুল ইসলাম ঘনটাস্থল পরিদর্শন করেছেন। মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

 

কয়রা, খুলনা প্রতিনিধি

তারিখঃ- ২৯/০৯/২১ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT