1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

কয়রায় কারিতাসের উপজেলা পর্যায়ে ত্রৈ-মাসিক সমন্বয় সভা ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৫৬ বার পঠিত

 

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

খুলনার কয়রায় বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের উদ্যোগে ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি, অধিকার নিশ্চিতকরণ, সরকারি-বেসরকারি সেবার সমন্বয় এবং চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত  হয়।

১১ আগস্ট মঙ্গলবার বেলা ১০ টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে কারিতাসের সিবিএম গ্লোবাল ডিসঅ্যাবিলিটি ইনক্লুশন প্রকল্পের সহযোগিতায় এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষের সভাপতিত্বে ও কারিতাসের প্রজেক্ট অফিসার হাসিবুল ইসলাম টুটুলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার  আব্দুল্লাহ আল জাবির, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তেয়াক আহমেদ, উপজেলা সমাজসেবা অফিসার  আবুল কালাম আজাদ, কয়রা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আহাদ আলী, প্যানেল চেয়ারম্যান বিভুতি ভুষন রায়, ইউপি সদস্য মাওলানা মাসুদুর রহমান, শিক্ষক এস এম আঃ রউফ, এনজিও প্রতিনিধি তানিয়া সুলতানা, প্রতিবন্ধি সদস্য আবু মুছা, তাওহিদ হোসেন প্রমুখ। 

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয় । এ ছাড়া সভায় কারিতাসের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা চিহ্নিতকরণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। 

কয়রা, খুলনা প্রতিনিধি 

তারিখঃ ১১/০৮/২৬ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT