1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি। বাঘ সংরক্ষণে সকলকে ভূমিকা রাখার আহব্বানে শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত। কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার। কেশবপুরে এমপির উন্নয়ন ও অনুদানের চেক বিতরণ। বিলাইছড়িতে বানবাসীদের পাশে এগিয়ে এল বৌদ্ধ ভিক্ষরা—ও। কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা। বিলাইছড়িতে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত । মকালীগঞ্জে বিধবা ও প্রতিবন্ধী পরিবারের সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন। বিলাইছড়িতে নজরুল জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ।

কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রবেশপথ তলিয়ে, দুর্ভোগে পথচারীরা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৩২ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

যশোরের কেশবপুরে টানা ও ভারী বৃষ্টিতে পৌর শহরের বিভিন্ন সড়ক ও সরকারি দপ্তরের সামনে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, সেবা নিতে আসা মানুষ এবং সাধারণ পথচারীদের সাময়িক চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
সোমবার (০৬ জুলাই) দিনের বিভিন্ন সময়ে ভারী বৃষ্টির পর কেশবপুর উপজেলা পরিষদ চত্বর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ের সামনের সড়ক, উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এবং পাঁজিয়া সড়কসহ পৌর শহরের বিভিন্ন এলাকায় পানি জমে যায়। বিশেষ করে উপজেলা পরিষদ ক্যাম্পাসের ভেতরে অবস্থিত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে যাতায়াতের পথ পানিতে তলিয়ে যাওয়ায় অফিসে আসা-যাওয়া ব্যাহত হয়।
এছাড়া উপজেলা পরিষদের সামনের সড়কেও দীর্ঘ সময় পানি জমে থাকায় যানবাহন চলাচল এবং পথচারীদের চলাফেরায় ব্যাপক ভোগান্তি দেখা দেয়। বাজার এলাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার কারণে ব্যবসায়ী ও ক্রেতারাও দুর্ভোগে পড়েন।
স্থানীয়রা জানান, অল্প সময়ের ভারী বৃষ্টিতেই কেশবপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় পানি জমে যায়। দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় প্রতি বর্ষা মৌসুমেই একই সমস্যার পুনরাবৃত্তি ঘটে।
ভুক্তভোগীরা পৌর শহরের জলাবদ্ধতা নিরসনে দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নিয়মিত ড্রেন পরিষ্কারের মাধ্যমে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।
ছবিঃ
০৬/০৭/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT