1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম:
খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে। কালীগঞ্জে ১ প্রতিষ্ঠান কে অর্থদণ্ড ৪ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম‍্যমাণ আদালত। কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নূরুল আমিন বাবুলকে সম্বার্ধনা । ফারুয়া ইউনিয়নে সুপেয় পানির সরবরাহ ব্যবস্থা উদ্বোধন করলেন ———–  কাজল তালুকদার । পলাশে দলীয় পরিচয় দিয়ে অমিত মোস্তফা খাঁন এর জমি জবর দখলের এবং কাঠাল গাছ কাটার অভিযোগ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই -ইউএনও, এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে মানসিক স্বাস্থ্যবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত। বিলাইছড়িতে চারা বিতরণ । বেনাপোল পৌর নির্বাচনে নামছেন ইমদাদুল হক ইমদাদ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড নামাজ গ্রাম দুর্গাপুরে গণসংযোগ।

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৫৪ বার পঠিত

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।

কেশবপুরে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য ও মানসিক বিকাশে সহায়তার লক্ষ্যে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ওই কর্মশালার সমাপনী অনুষ্ঠান হয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব)-এর আয়োজনে ১৮ জুলাই পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এবং ১৯ জুলাই সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কর্মশালার আয়োজন করা হয়।
রোববার (১৯ জুলাই-২৬).বিকেলে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেকসোনা খাতুন। কর্মশালা পরিচালনা করেন, বিশিষ্ট থেরাপিউটিক কাউন্সেলর ও সাইকোথেরাপিস্ট মোহাম্মদ মকসুদ মালেক। বিশেষ অতিথি ছিলেন ভাব বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসনাইন সবিহ নায়ক, সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খাঁন এবং সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রউফ।কর্মশালায় উপজেলার ১৩টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৮০ জন শিক্ষার্থী, ৪২ জন শিক্ষক এবং ৪২ জন অভিভাবক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো—পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়, মঙ্গলকোট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মূলগ্রাম দারুল উলূম আলিম মাদ্রাসা, পিবিএইচ মাধ্যমিক বিদ্যালয়, সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ত্রিমোহিনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ত্রিমোহিনী মাধ্যমিক বিদ্যালয়, এসএসজি বরণডালী মাধ্যমিক বিদ্যালয়, রেজাকাটী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাধ্যমিক বিদ্যালয়, টিটাবাজিতপুর এমকেবি মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইনস্টিটিউশন।কর্মশালায় শিশু ও কিশোরদের (০–১৮ বছর) মানসিক স্বাস্থ্য, মানসিক বিকাশ, মানসিক সংকট, কাউন্সেলিং, প্রেরণা (মোটিভেশন), হাইপার ও হাইপো আচরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে করণীয় সম্পর্কেও দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের দক্ষতা উন্নয়নে এমন কর্মশালা অত্যন্ত সময়োপযোগী। তিনি এ উদ্যোগ গ্রহণের জন্য ভাব বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ জানান। কর্মশালা শেষে অংশ গ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।
ছবি
১৯/০৭/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT