1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ। মণিরামপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে মাছের পোনা বিতরণ। বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক  সভা অনুষ্ঠিত। প্রতিভা মডেল একাডেমীতে ফল উৎসব ও মা সমাবেশ অনুষ্ঠিত। শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। যশোরে মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলনে পদযাত্রা ও সমাবেশ। শ্যামনগরে উপকূলীয় জনগোষ্ঠীর সহনশীলতা ও মর্যাদা বৃদ্ধি প্রকল্প অবহিতকরণ সভা। কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী মোজাহিদ গ্রেফতার । কালো দিবস ও হচ্ছে সাংবাদিক ও সংবাদপত্র বাংলাদেশের গণমাধ্যমের ইতিহাসে ১৬ জুন একটি বেদনাবিধুর দিন। চতুর্থ শ্রেনী ছাত্রী কে মুখ বেধে ধর্ষণ অভিযোগ, বৃদ্ধ আটক।

করোনায় ক্ষতিগ্রস্ত পুস্তক ব্যবসায়ীদের জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজ ও অনুদান বরাদ্দের দাবীতে স্মারকলিপি পেশ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ২৩২ বার পঠিত

মোঃ রিফাত পাটোয়ারী চাঁদপুর জেলা প্রতিনিধিঃ

 

করোনা দুর্যোগকালে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত পুস্তক ব্যবসায়ীদের জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা ও অনুদান বরাদ্দের দাবীতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি চাঁদপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এক স্মারকলিপি গত ১৮ আগস্ট প্রদান করা হয়েছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে- করোনা দুর্যোগকালে প্রকাশনা ও বই বিক্রয় প্রতিষ্ঠান সমূহ প্রায় বার হাজার কোটি টাকার বিক্রয় থেকে বঞ্চিত হয়েছে। অনেক প্রতিষ্ঠান দোকান ভাড়া, কর্মচারী বেতন ও পারিবারিব ব্যয় নির্বাহ করতে গিয়ে ঋণের চাপায় পিষ্ট হয়ে বর্তমানে দিশেহারা হয়ে পড়েছে। দেশের প্রায় ৯০% বই পুস্তক প্রকাশনী ও বিক্রেতারা ছাত্র-ছাত্রীদের মাঝে বই পৌছে দিচ্ছে। কিন্তু করোনা দুর্যোগে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বই বিক্রি না থাকায় পুস্তক ব্যবসায়ীরা বিপাকে পড়ে। তাই করোনা দুর্যোগকালে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত পুস্তক ব্যবসায়ীদের জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা ও অনুদান বরাদ্দ প্রদান করিতে পুস্তক ব্যবসায়ীদের দাবী জানান। অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন- জেলা সমিতির সভাপতি গাজী খোরশেদ, সাধারণ সম্পাদক মির্জা জাকির, সদস্য এম.এ আজিজ বাবুল, মোর্শেদ সেলিম, মেহেদী হাসান, শরীফ আহমেদ খান সহ অন্যান্য সদস্যবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT