1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
মোল্লা কবির হোসেন ডুমুরিয়ার জাবরা পল্লী জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত। সভাপতি নজরুল, সম্পাদক রনি” কেশবপুরে ‘বেলকাটি তারুণ্য ক্লাব’র যাত্রা শুরু। কেশবপুরে কমরেড নিজাম উদ্দীন-এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত। জন্মাষ্টমী উপলক্ষ্যে ভেড়ামারায় শ্রী শ্রী জগৎ জননী মাতৃ মন্দিরে মঙ্গল শোভাযাত্রা ও দুর্গাপূজার কাঠামো উদ্বোধন ​। কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ। সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগে ব্যাপক সাড়া, নাগরিক সমস্যা সমাধানের আশ্বাস মেয়র পদপ্রার্থীর। কয়রায় বিয়ের মাত্র ১৭ দিনের মাথায় শ্বশুর বাড়ীতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা । শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল। আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী। মণিরামপুরের টুনিয়াঘরা মহিলা আলিম মাদরাসায় ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত।

কঠোর বিধিনিষেধ শেষে স্বাভাবিক জীবনে ফিরেছে দেশের মানুষ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ২২৬ বার পঠিত

মোঃ মহাসিন মিয়া – দীঘিনালা।

 

বৈশ্বিক মহামারি কোরোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত টানা ১৯ দিনের বিধিনিষেধ শেষে স্বাভাবিক জীবনে-যাপনে ফিরেছে দেশের সকল শ্রেণি পেশার মানুষ।

 

চলমান বিধিনিষেধ শিথিলের আগে ঈদে কয়েক দিন করে বিরতি দিয়ে টানা চার মাস ধরে বিধিনিষেধে চলমান ছিলো। বিপর্যস্ত হয়ে পড়েছিলো জনজীবন।

 

অবশেষে সকল জল্পনা-কল্পনাকে পেছনে ফেলে ১১ আগস্ট (বুধবার) থেকে যেন স্বস্তি ফিরেছে জনজীবনে। দেশের প্রতিটি শহর, বন্দরে, জেলা, উপজেলায় বাস, ট্রেন, লঞ্চ চলাচলের পাশাপাশি খুলেছে দোকানপাট-বিপণিবিতান, ব্যবসায় প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস সহ অনান্য।

 

১১ আগস্ট (বুধবার) সকাল থেকে পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বিভিন্ন রোডে, হাটবাজারে কর্মজীবী মানুষের ব্যস্ততা দেখা যায়। রাস্তাঘাট সহ বাজারের প্রতিটা গোলি, দোকানপাট খুলেছেন ব্যবসায়ীরা।

 

সেই আগের মতোই যাত্রী নিয়ে চলছে গণপরিবহণ। আবার দেখা গেছে কোনো পরিবহণে নির্ধারিত সিটের চাইতে বেশি যাত্রী তুলতে। তবে সরকারি বিধি আছে যে, ঠিক আগের ভাড়ায় চলবে গণপরিবহন। ৬০% ভাড়া বৃদ্ধি বাদ দিয়ে।

 

তাছাড়া, দীঘিনালায় রোডে ব্যাপকসংখ্যক সিএনজি, মাহিন্দ্র, অটোরিকশা চলাচল করতে দেখা গেছে।

ছবিটি আজ ১১ আগস্ট (বুধবার) দীঘিনালার বোয়ালখালী বাজার থেকে তোলা হয়েছে। ছবি- মোঃ মহাসিন মিয়া।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT