1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়। বাতকস কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মন্ত্রী এ্যাড.দীপেন দেওয়ান। খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা। শ্যামনগর মুন্সিগঞ্জ জেলেখালী নাটক বৈরাগী বাড়ির বায়োস্কোপ মঞ্চস্থ। রক্তাক্ত খুলনা! নগর জুড়ে এখন আতঙ্ক। খুলনার বটিয়াঘাটায় তক্ষক সহ আটক -১। খুমেক হাসপাতালে নিয়োগ নিয়ে তুলকালাম।

এরশাদের প্রথম জানাজা ঢাকা সেনা কেন্দ্রীয় জামে মসজিদে সম্পন্ন

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৪ জুলাই, ২০১৯
  • ২৫১ বার পঠিত

সোনাই ডেক্স:জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম নামাজে জানাজা রোববার বেলা ১টা ৫০ মিনিটে ঢাকা সেনানিবাসে সেনা কেন্দ্রীয় জামে মসজিদ আদায় করা হয়েছে।

নামাজে জানাজায় সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, সাবেক সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, এরশাদের ভাই ও জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মশিউর রহমান রাঙ্গাঁ, এরশাদের বড় ছেলে সাদ এরশাদসহ উপস্থিত ছিলেন।

জানাজার এক ঘণ্টা আগে জাতীয় পতাকা ও সেনাবাহিনীর পতাকা মোড়ানো এরশাদের কফিন মসজিদ প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়।

এর আগে রোববার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সাবেক সামরিক শাসক এরশাদের মৃত্যুর ঘণ্টাতিনেক পর তার দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গাঁ শেষকৃত্যের বিস্তারিত সূচি গণমাধ্যমকে জানান।

দলের সিদ্ধান্ত অনুযায়ী, এরশাদের মরদেহ এখন সিএমএইচের হিমঘরে রাখা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT