1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

শাজাহানপুরে বঙ্গমাতার জন্মবার্ষিকী ও মুজিব পদক প্রদান উপলক্ষে নানা কর্মসূচি পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ২২০ বার পঠিত

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী ও মুজিব পদক প্রদান অনুষ্ঠান নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

 

রবিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিবের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসনের অর্থায়নে দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। পরে দিবসটি উপলক্ষে উপজেলা হলরুমে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত অনুষ্ঠানে সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত হন।

 

এই দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সকল কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।

সকল কর্মসূচিতেই সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসিফ আহমেদ।

 

আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বলেন, আমাদের দেশের মানুষের আন্দোলন-সংগ্রামে বেগম মুজিব যে কর্তব্যনিষ্ঠা, দেশপ্রেম, দূরদর্শী চিন্তা, বুদ্ধিমত্তা ও সাহসিকতার পরিচয় দিয়েছেন তার ফলে জাতির পিতার পাশাপাশি তিনি আজ বঙ্গমাতার আসনে অধিষ্ঠিত। এদেশের রাজনীতিতে তার অনন্য সাধারণ ভূমিকার জন্য চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন। এই মহীয়সী নারী ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে স্বপরিবারে খুনিচক্রের বুলেটের আঘাতে নির্মমভাবে শহীদ হন। এসময় তিনি শহীদদের আত্মার মাগফেরাত কামনাও করেছেন। এছাড়াও তিনি মহামারি করোনা হতে সুরক্ষায় সকলকে অতঙ্ক নয় সচেতন হতে পরামর্শ দিয়েছেন।

 

এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, উপজেলা সহকারী কমিশনার ভূমি আশিক খান, থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দিলীপ কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম। অন্যান্যোর মধ্যে আরও উপস্থিত ছিলেন গোহাইল ইউপি চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবুল কালাম শামসুদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, কৃষি কর্মকর্তা নূরে আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজ, মৎস্য কর্মকর্তা আয়েশা খাতুন সহ উপজেলা বিভিন্ন দপ্তর কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

অপর দিকে উপজেলার সকল ধর্মীয় প্রতিষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT