1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

গজারিয়ায় গণ টিকাদান কর্মসূচি উপলক্ষ্যে স্বেচ্ছাসেবক লীগের সচেতনতা বৃদ্ধির ক্যাম্পেইন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ২৬০ বার পঠিত

ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলাতেও সরকার ঘোষিত করোনার গণ টিকাদান কর্মসূচি পালিত হয়েছে।

‘টিকা নিন সুস্থ থাকুন, করোনা মুক্ত বাংলাদেশ গড়ুন’ শীর্ষক শ্লোগানে উক্ত টিকাদান কর্মসূচিকে সফল করতে গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সতর্কতা বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্পেইন করেছে।

সকাল ১০ ঘটিকা হতে শুরুকরে দিনব্যাপী গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ উপজেলার বিভিন্ন ওয়ার্ডে ক্যাম্পেইন করা হয়। এসময় সর্বস্তরের জনগণকে টিকা নিতে আগ্রহী করতে বিভিন্ন প্রচার প্রচারণা করা হয়। এছাড়াও মাস্ক, স্যানিটাইজার ও পানি বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মেহেরুন্নেসা উত্তরা, গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী মোঃ মোজাম্মেল হক, সহ সভাপতি ও বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান, সাধারণ সম্পাদক সারোয়ার আহমেদ ফরাজী,

যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু সালেহ,

সাংগঠনিক সম্পাদক আল মামুন প্রধান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মফিজুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক সুমি আক্তার, ভবেরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফেরদৌস ওয়াহিদ টিটু, সাধারণ সম্পাদক আবু সাইদ বাদল, বাউশিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বোরহান মেম্বার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ক্যাম্পেইন শেষে স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে গণমাধ্যম কে জানানো হয় দেশ ও জাতির কল্যাণে ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে স্বেচ্ছাসেবক সদা সর্বদা প্রস্তুত। দুর্যোগ দুর্বিপাকে স্বেচ্ছাসেবক লীগ থাকবে সবার পাশে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT