1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

মতলবে প্রবাসীর স্ত্রীর রগ কাটলেন সাবেক প্রেমিক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ২৬৯ বার পঠিত

মোঃ রিফাত পাটোয়ারী (মতলব দক্ষিণ) প্রতিনিধি ।

 

মতলব দক্ষিণ উপজেলার গাবুয়া গ্রামে এক প্রবাসীর স্ত্রীর পায়ের রগ কাটলেন সাবেক প্রেমিক হাবিব পাটোয়ারী।

 

বৃহষ্পতিবার (৫ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই প্রবাসীর স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

 

সরেজমিনে জানা যায়, উপজেলার নারায়নপুর ইউনিয়নের গাবুয়া গ্রামের ইব্রাহিম পাটোয়ারী মেয়ে ফারজানা তন্নীর সাথে একই বাড়ির হারুন পাটোয়ারীর ছেলে হাবিব পাটোয়ারী সাথে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু তাদের এই সম্পর্ক উভয় পরিবার কখনোই মেনে নেয়নি।

 

এদিকে ঘটনার কয়েক মাস আগে ফারজানা তন্নীকে পারিবারিকভাবে উপজেলার ডিঙ্গা ভাঙ্গা গ্রামের বাড়ির ওমান প্রবাসী রাসেলের সাথে বিয়ে হয়। বিয়ের পর ঈদুল আযহা উপলক্ষে তন্নী তার বাপের বাড়ি গাবুয়া গ্রামে আসে।

 

তন্নীর মা জানান, ঘটনার দুপুরে তিনি ও তার মেয়ে বাড়ির পুকুর ঘাটে গোসল করছিলেন। গোসল শেষে তার মেয়ে কাপড় পরিবর্তনের জন্য প্রস্তুতি নিলে আগ থেকে ওত পেতে থাকা হাবিব ধারালো ছুরি দিয়ে তার মেয়ের বাম পায়ের রগ কেটে পালিয়ে যায়। এ ঘটনায় তিনি ডাক চিৎকার দিলে বাড়ির লোকজন আহত তিথিকে উদ্ধার করে প্রথমে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর পেরন করলে চাঁদপুর থেকে তাদের ঢাকায় যেতে বলা হয়।

 

তন্নীর পায়ের রগ কাটার বিষয়ে অভিযুক্ত হাবিব ও তার পিতা পলাতক রয়েছেন। তবে হাবিবের বোন জানান, তার ভাইয়ের সাথে তন্নীর একসময় সম্পর্ক ছিল সেই সময় তন্নী বিভিন্ন সময়ে হাবিবের কাছ থেকে প্রায় ৪০ হাজার টাকা নিয়েছে। সেই টাকা চাওয়াকে কেন্দ্র করেই তাদের মধ্যে এ ঘটনা হতে পারে বলে তিনি মনে করেন।

 

এবিষয়ে মতলব দক্ষিণ থানার ওসি মোঃ মহিউদ্দিন মিয়া বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। তাদের বলেছি আগে রোগীর চিকিৎসা করান, অভিযোগের ভিত্তিতে অবশ্যই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT