1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

চাঁদপুরে করোনা উপসর্গে মৃত্যু ১১

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৫৯ বার পঠিত

মোঃ রিফাত পাটোয়ারী চাঁদপুর থেকে ঃ

চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ আগস্ট) দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে করোনাবিষয়ক প্রকল্প ফোকালপারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল।

করোনা উপসর্গ নিয়ে মৃতরা হলেন- আয়েশা বেগম (৭০), শাহিদা (৭০), হোসনেয়ারা (৫৫), কালিপদ কর্মকার (৫৮), আ. লতিফ (৬৫), সুফিয়া (৮৫), শরিফ ঢালী (৬৫), মনি রানী (৫৫), আশ্বিনপুর এলাকার মাকসুদা (৩৬), আ. মজিদ (৯০), আ. সোবহান (৯০)।

চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্যমতে, জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৭৩ জন। যার মধ্যে চাঁদপুর সদরের ৬৪ জন, ফরিদগঞ্জের ২৭ জন, মতলব দক্ষিণের ১০ জন, শাহরাস্তির ২২ জন, হাজীগঞ্জের ২৫ জন, হাইমচরের চারজন, মতলব উত্তরের ১৩ জন ও কচুয়ার আটজন। এছাড়া সোমবার চাঁদপুরে করোনায় নতুন আক্রান্ত হয়েছেন ১৩৫ জন এবং জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৫৫৩ জন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT