1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। কেশবপুর বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। ফারুয়া ইউনিয়নে আশিকা কর্তৃক ত্রাণ পাচ্ছে আরও  ৬০০ পরিবার । কেশবপুর প্রেসক্লাবে আগামী বার্ষিক সাঃ সভা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। সুন্দরবনে কোবাদক স্টেশনের অভিযানে ১৭০ কেজি কাঁকড়া সহ ৪ নৌকা জব্দ। কেশবপুরে (অসকস)-এর মাসিক সভা ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। কয়রায় কলেজ ভবনের ছাঁদ ধ্বসে পড়ায় আতঙ্ক ও অনিশ্চয়তায় শিক্ষক-শিক্ষার্থী। কয়রায় কলেজ ভবনের ছাঁদ ধ্বসে পড়ায় আতঙ্ক ও অনিশ্চয়তায় শিক্ষক-শিক্ষার্থী কালীগঞ্জে ইয়াবাসেবী ও বিক্রেতাসহ এক নারীসহ ছয়জনের কারাদণ্ড। বিলাইছড়িতে বাড়ি বাড়ি গিয়ে  কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু ।

মাধবপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০
  • ২৬৭ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিতে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা সবাই অংশ গ্রহন করে ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। আলোচনা সভায় বক্তারা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রশংসা করে বলেন, বাংলাদেশ এখন আগের তুলনায় অনেক দুযোর্গ সহনশীল দেশ। যেকোন দুযোর্গের পূর্বে প্রস্তুতি ও মোকাবেলার জন্য প্রস্তুত থাকে।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, থানার পুলিশ পরিদর্শক গোলাম দস্তগীর আহমেদ, চেয়ারম্যান ফারুক পাঠান, ফায়ার সার্ভিস কর্মকর্তা রাকিবুল ইসলাম, প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, আমার বাড়ী আমার খামার এর সমন্বয়ক পারভীন সুলতানা, একাডেমির সুপার ভাইজার রোখসানা পারভীন প্রমুখ।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT