1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন। ফুলতলায় চাঞ্চল্যকর সাব্বির হ’ত্যা: দীর্ঘ ৪ মাস পর ১ ও ৩ নম্বর আসামি গ্রেপ্তার। গাজীপুর পুবাইলে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো: দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ। কয়রায় সুশীলনের প্রকল্প অবহিতকরতণ সভা । কয়রায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে মত বিনিময় সভা । কেশবপুরে জামায়াতের উদ্যোগে বুড়িহাটী যুবকদের মাঝে ফুটবল বিতরণ। সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে শ্যামনগরে বিতর্ক ও রচনা। তালায় পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন। কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। কেশবপুর বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

গাইবান্ধায় আকাশ থেকে পড়লো বিশাল বিরল প্রজাতির এক অদ্ভূত পাখি

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬৬১ বার পঠিত

সোনাই ডেক্স: একঝাঁক পাখি উড়ছিল আকাশে। গতি ছিল উত্তর থেকে দক্ষিণ দিকে। সেই ঝাঁক থেকে হঠাৎই এক পাখি দড়াম করে পড়ে গেল মাটিতে। উৎসুক মানুষ ছুটে গেল পাখিটিকে দেখতে। গ্রামের শি’শু-কি’শোররা ভিড় করলো অদ্ভুত সেই পাখিটাকে দেখতে।

ঘটনাটা ঘটেছে সোমবার (২১ জানুয়ারি) বিকেলে গাইবান্ধা সদর উপজে’লার রামচন্দ্রপুর ইউনিয়নের তরফকাল গ্রামে। বিশাল আকৃতির পাখিটাকে কেউ সনাক্ত করতে পারছেন না।

কারো দাবি, বিরল প্রজাতির। কেউ কেউ এটাকে ঈগল বা শকুনও বলছেন। তবে সুনির্দিষ্টভাবে পাখিটার পরিচয় কেউ জানাতে পারছেন না।

গাইবান্ধা সদর থা’নার ভারপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, সোমবার বিকেলে তরফকাল গ্রামের জমিতে বিরল প্রজাতির বড় আকৃতির পাখিটি দেখতে পান স্থানীয় জনগণ।

পাখিটি উড়তে পারছিল না। তখন এলাকাকাসী বেঁধে রেখে থা’নায় খবর দেয়। পরে সন্ধ্যায় পু’লিশ গিয়ে ঘটনাস্থল থেকে পাখিটিকে উ’দ্ধার করে থা’নায় নিয়ে আসে।

ওসি শাহরিয়ার আরো জানান, পাখিটির ওজন আনুমানিক ১৫ কেজি। থা’নায় নিয়ে আসার পর বেশ কয়েকটি মুরগির মাংস খাওয়ানো হয়েছে পাখিটিকে।

মঙ্গলবার পাখিটিকে গাইবান্ধা বন বিভাগে হস্তান্তর করা হচ্ছে। বিরল প্রজাতির এই পাখিটি দেখতে উৎসুক জনতা থা’নায় ভিড় জমাচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে এক ঝাঁক পাখি আকাশের উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাচ্ছিল। সেই ঝাঁক থেকে হঠাৎ একটি পাখি মাটিতে পড়ে যায়। তখন গ্রামের শি’শু-কি’শোররা পাখিটি ধরে বেঁধে রাখে। পরে থা’নায় খবর দেয়া হয়।

গাইবান্ধা বন বিভাগের কর্মক’র্তা আব্দুস সবুর বলেন, পাখিটিকে দিনাজপুরের সিংরিয়া বন বিভাগের শকুন লালন পালন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT