
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকান্ডের প্রতিবাদে খুলনার কয়রায় মোটরসাইকেল শোডাউন করেছে উপজেলা বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
২৫ নভেম্বর বুধবার বিকাল ৪ টায় কয়রা উপজেলা বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসুচীতে অসংখ্য নেতাকর্মী মোটর সাইকেল নিয়ে অংশগ্রহণ করেন। শোডাউনটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য এম এ হাসান, বিএনপি নেতা সালাউদ্দিন লিটন, আবুল বাসার ডাবলু, মঞ্জুর মোর্শেদ, মাস্টার রফিকুল ইসলাম। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইছানুর রহমান ইছান, যুগ্ম আহবায়ক আকবর হোসেন, মোঃ ইউনুস আলী, আসাদুল ইসলাম, আনারুল ডাবলু, মিজানুর রহমান লিটন, হারুনর অর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডিএম হেলাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ, সদস্য সচিব মাহমুদ হাসান, ছাএনেতা আম্মার হোসেন রাজু, ইমরান হোসেন, মেহেদি হাসান রানা, জাহাঙ্গীর, মুস্তাকিম প্রমুখ।